রিয়াজুল হক সাগর, রংপুর প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬৪ জন

কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক

কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক
২০৮

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের একজন সম্মুখসারির যোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফুলবাড়ি উপজেলা শাখার সংগঠক শাহজালাল হোসেন সৌরভকে পুলিশ আটক করেছে। অভিযোগ উঠেছে, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার মিথ্যা ট্যাগ দিয়ে এই আটক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

স্থানীয় জুলাই যোদ্ধা, সহকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শাহজালাল হোসেন সৌরভ দীর্ঘদিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি আন্দোলনের সম্মুখসারিতে থেকে সাহসী ভূমিকা পালন করেন। এমন একজন পরিচিত আন্দোলনকর্মীকে হঠাৎ করে ছাত্রলীগের ট্যাগ দিয়ে আটক করার ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

আটকের খবর ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা তীব্র প্রতিবাদ জানান। তারা স্পষ্টভাবে দাবি করেন, শাহজালাল হোসেন সৌরভ কোনো রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের সঙ্গে যুক্ত নন।

তাকে ভিন্ন পরিচয়ে চিহ্নিত করা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। আন্দোলন সংশ্লিষ্টদের মতে, এটি একটি পরিকল্পিত হয়রানি এবং চলমান ছাত্র আন্দোলনের নেতৃত্বকে দমন করার অপচেষ্টা।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক লোকমান হোসেন লিমন এক বিবৃতিতে বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও আমাদের ফুলবাড়ি উপজেলা সংগঠক শাহজালাল হোসেন সৌরভকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রলীগের ট্যাগ দিয়ে পুলিশ গ্রেফতার করেছে। এটি সম্পূর্ণ অন্যায় ও সুস্পষ্ট ষড়যন্ত্র।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “আজ দুপুর ১২টার মধ্যে সৌরভকে নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখা কুড়িগ্রামজুড়ে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।” এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, যাচাই-বাছাই ছাড়াই রাজনৈতিক ট্যাগ দিয়ে কাউকে আটক করা হলে তা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং ন্যায়বিচারের প্রশ্নকে গভীরভাবে আঘাত করে।

তারা দ্রুত নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং নির্দোষ হলে অবিলম্বে সৌরভের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট মহল যথাযথ পদক্ষেপ নেবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০