অনলাইন ডেস্ক
৭ জানুয়ারি ২০২৬, ১:১৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২৮ জন

ইইউ প্রতিনিধি দলের সাথে তারেক রাহমানের বৈঠক, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা

ছবি : সংগৃহীত
৪১৭

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে দলটি বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, বিএনপি ত্রয়োদশ সংসদ নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ করবে এবং এজন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, জনগণ এবার স্বাধীনভাবে তাদের মত প্রকাশের সুযোগ পাবেন।

নির্বাচনের পরিবেশ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, বর্তমান নির্বাচনের পরিবেশ ভালো।” তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়ন এবার দেশের জন্য একটি বড় নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাচ্ছে, যা নির্বাচনের গ্রহণযোগ্যতা ও গুরুত্ব বৃদ্ধি করবে।

নজরুল ইসলাম খান বলেন, বিএনপি নিজেই সবসময় প্রথম থেকেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে যুক্ত থেকেছে। তারেক রহমান বিদেশ থেকে দেশে ফিরে প্রথম জনসভাতেই ‘শান্তি ও সমঝোতা’কে বিশেষ গুরুত্ব দিয়েছেন।

তিনি আরও জানান, বিএনপি ইউরোপীয় ইউনিয়নকে বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে এবং আশা করা হচ্ছে ভবিষ্যতেও তারা দেশের পাশে দাঁড়াবে।

বৈঠকে শ্রমিকদের কল্যাণ এবং আইন সংস্কারের বিষয়ে বিএনপির পরিকল্পনার কথাও আলাদা করে তুলে ধরা হয়েছে। ইইউ প্রতিনিধিদের জানানো হয়েছে, বেগম খালেদা জিয়ার সময় লেবার কোড সংশোধন এবং লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন গঠন করা হয়েছিল। ভবিষ্যতে শ্রম আইনের আধুনিকায়ন ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে দলটি আগ্রহী।

জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের বিষয়ে নজরুল ইসলাম জানান, এটি নির্বাচনী সময়সূচীর ওপর নির্ভর করছে, তবে আন্তর্জাতিক বন্ধুদের সঙ্গে আলাপ-আলোচনায় বিএনপি সবসময় উৎসাহী। তিনি বিশ্বাস প্রকাশ করেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের পূর্ণ সমর্থন পাবে।

বৈঠকে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ, নীরব হুথিরা

১

নিত্যপণ্যের বাজারে অনিয়ম ধরতে ৪৮ দলের অভিযান, জরিমানা ১০ লাখের বেশি

২

২০০ সিসির নতুন পালসার আরএস ২০০ আনল বাজাজ, দাম কত?

৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চায় ইরান

৪

স্মার্টকার্ড বাড়িতে পৌঁছানোর উদ্যোগ ইসির, পাবেন যেভাবে ভোটাররা

৫

চিকিৎসকসংকট, পরীক্ষা-নিরীক্ষার অভাব ও অ্যাম্বুলেন্স জটিলতা: বেহাল মাভাবিপ্রবি মেডিকেল সেন্টার

৬

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় ভয়াবহ আগুন, নিখোঁজ ৩৯

৭

Application ID দিয়ে ই-পাসপোর্টের স্ট্যাটাস চেক করবেন যেভাবে

৮

গাড়ির টায়ারে কালো রং ব্যবহার করা হয় কেন?

৯

সৌদি আরবে হুতিদের ড্রোন ভূপাতিত

১০

অপরাজিতা সিম নিতে কত টাকা লাগে, প্রথম রিচার্জে মিলবে কী কী বোনাস?

১১

কংগ্রেসের প্রশ্নে হোয়াইট হাউসের অনুমতি চান ট্রাম্প

১২

৭৫০ সিসির নতুন বাইক আনল Royal Enfield, কী থাকছে এতে?

১৩

২০২৭ সালে আসছে হোন্ডার বড় হাইব্রিড এসইউভি, থাকছে তিন সারির আসন

১৪

মৃত্যুর ২২৭ বছর পর নিলামে ৪ হাজার ডলারে বিক্রি হলো জর্জ ওয়াশিংটনের চুল

১৫

মন্দির থেকে ফেরার পথে একই পরিবারের ৯ জনের মৃত্যু

১৬

তিন গতিদানবের অপেক্ষায় বাংলাদেশ, কঠিন পরীক্ষার মুখে ব্যাটাররা

১৭

বন্ধ হতে পারে ১২ বছরের টিভিএসের ১১০ সিসির জনপ্রিয় বাইক যাত্রা

১৮

লেবাননের সার্বভৌমত্বে যুক্তরাষ্ট্রের সমর্থন

১৯

২০৩১ বিশ্বকাপের সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম ইকবাল

২০