Alokito Janapad ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬, ৮:৫২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮ জন

আজ ঢাকাসহ তিন জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না

১৭

বার্ষিক রক্ষণাবেক্ষণ, উন্নয়ন ও জরুরি মেরামতকাজের জন্য আজ বুধবার (১৮ নভেম্বর) ঢাকাসহ তিন জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকার কোথাও সকাল ৭টা থেকে, কোথাও সকাল ৮টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে আবার বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পানগাঁও উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় হাসনাবাদ জোনাল অফিসের আওতাধীন বসুন্ধরা রিভারভিউ, কোন্ডা, আইন্তা, বীরবাঘের, মঠবাড়ী ও হাজারীবাগ এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এ ছাড়া আলুকান্দা অভিযোগ কেন্দ্রের আওতাধীন নতুন বক্তারচর, পুরাতন বক্তারচর, কোন্ডারচর, খুনেরচর, মধ্যেরচর, ডিসি প্রজেক্ট ও মোল্লাবাজার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

একই সময়ে কোন্ডা অভিযোগ কেন্দ্রের আওতাধীন উত্তর পানগাঁও, দক্ষিণ পানগাঁও, কাজিরগাঁও, ব্রাহ্মণগাঁও, কাউটাইল, কান্দাপাড়া, জাজিরা, সাধুরবাজার, অষ্টদোনা, বিবিরবাজার, কোণ্ডা, পূর্ব জাজিরা, দক্ষিণ বাঘের ও ঘোনাকোন্ডা এলাকাও বিদ্যুৎ সরবরাহ বন্ধের আওতায় থাকবে।

অন্যদিকে, বৈদ্যুতিক লাইনের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ঝুঁকিপূর্ণ গাছপালা ও ডালপালা কাটার কাজ করা হবে শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। এ কারণে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির নড়িয়া জোনাল অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নড়িয়া-১ উপকেন্দ্রের আওতাধীন ৩ নম্বর সুরেশ্বর ফিডারের হালইসার, মৃধার মোড় ও টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এদিকে, উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রামের কয়েকটি এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), চট্টগ্রাম।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিক্রয় ও বিতরণ বিভাগ মোহরার আওতাধীন ৩৩ কেভি মোহরা সার্কিট-০১ এবং ৩৩ কেভি মোহরা-অনন্যা রিং সার্কিট এলাকার বিভিন্ন স্থানে বুধবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো হলো কুয়াইশ কলেজ, পশ্চিম কুয়াইশ, ষোলপোল, ভরা পুকুর, হামিদ শরিফ রোড, নজুমিয়া হাট, বাথুয়া, নেয়ামত আলী রোড, বড় বাড়ী, পূর্ব শিকারপুর, রশিদ বাড়ী, মদুনাঘাট বাজার, দক্ষিণ মাদার্শা, মধ্যম মাদার্শা, গ্রীড কলোনী রোড, চিনার পোল, রহমানিয়া সেতু ও ব্রাহ্মণহাট।

এ ছাড়া বিতরণ বিভাগ, পটিয়ার আওতাধীন জুলদা ৩৩/১১ কেভি গ্রিড উপকেন্দ্রের ১১ কেভি মৌলভীবাজার ফিডারের বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ তালিকায় রয়েছে বেলার বাপের বাড়ি থেকে লক্ষ্মীর বাপের বাড়ি, মিচরির বাপের বাড়ি, চান মিয়ার বাপের বাড়ি, লেইরো বাড়ি, গুল বাহার বাপের বাড়ি, বদুর বাপের বাড়ি, মাগন আলী তালুকদারবাড়ি থেকে আইয়ুব শাহ বাড়ি, নিমতল কুতুব মাঝির বাড়ি, ইদ্রিস সওঃ বাড়ি, নিমতল গরুর ফার্ম, তমিজ গোলাল চেয়ারম্যান বাড়ি, বাদামতল, ছিবাতল, জোনাকি স্কুল, আলী চেয়ারম্যান বাড়ি, গোয়ালপাড়া, আইডি সাহেবের বাড়ি, মহিলা মেম্বারের বাড়ি, গোয়ালপাড়া মিলঘর, নাসির ওয়ার্কশপ, জসিম মেম্বার বাড়ি, টেম্পোস্টেশন, মুসা সাহেবের বাড়ি, ডাঙ্গারচর, জুলদা, প্যারাগন ব্রিকফিল্ড এলাকা, লেদু মাঝির বাড়ি, মৌলভীবাজার, রহিম কন্ট্রাক্টরের বাড়ি, মাগন আলী মসজিদ, সাগর আলীর বাড়ি, কোডেক এবং চরলক্ষ্যা ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের আশপাশের এলাকা।

অন্যদিকে, বিক্রয় ও বিতরণ বিভাগ বাড়বকুণ্ডের আওতাধীন ১১ কেভি বাড়বকুণ্ড এফ/০১-এর অন্তর্ভুক্ত রহমত নগর ও হাসনাবাদ এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। সূত্র:কালের কণ্ঠ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

১

ষষ্ঠ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে নতুন সুযোগ দিল শিক্ষা বোর্ড

২

টানা সাত টেস্ট ও কাউন্টি ক্রিকেট, চোটের শঙ্কায় হাসান মাহমুদ

৩

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে আসছে এআই ও আধুনিক প্রযুক্তির পাঠ

৪

ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে মানতে হবে নতুন নিয়ম

৫

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গাড়িতে আগুন

৬

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের গুরুত্বপূর্ণ আদেশ

৭

এনআইডি সেবায় হয়রানি ও দুর্নীতি বন্ধে কঠোর অবস্থানে ইসি

৮

ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা, ব্যাপক ভাঙচুর

৯

বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

১০

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, ৩৯ কারখানা বন্ধ

১১

এবার মেঘনা আলমকে দুদকের তলব

১২

২১ প্রকল্প নিয়ে আজ একনেকের বৈঠক

১৩

রোহিঙ্গা শিশুদের শিক্ষা নিয়ে উদ্বেগ, পাশে দাঁড়ানোর আহ্বান এইচআরডব্লিউর

১৪

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, ভরি কত?

১৫

বিশ্ববিদ্যালয়গুলো যেন ডিগ্রি বিক্রি না করে, ইউল্যাব উপাচার্যের সতর্কবার্তা

১৬

মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট

১৭

আজ বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকা

১৮

কম সময়ে তৈরি স্বাস্থ্যকর সালাদ, স্বাদে-গুণে ভরপুর কাবলি ছোলা

১৯

গ্রামীণ ব্যাংকের শাখায় আ.লীগের হামলা নিয়ে জাতিসংঘের কড়া বার্তা

২০