Alokito Janapad ডেস্ক
২৩ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪ জন

৫০তম বিসিএসের ফল কবে? গেজেট জটিলতায় বাড়ছে অপেক্ষা

৩৪

৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে অপেক্ষা বাড়ছে চাকরিপ্রার্থীদের। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ২৬ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও নির্ধারিত সময়ে তা প্রকাশ হচ্ছে না। ৪৬তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ এবং প্রার্থীদের যোগদানের হিসাব সমন্বয়ের কারণে ফল প্রকাশে বিলম্ব হতে পারে।

পিএসসি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তবে ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ এবং নির্বাচিত প্রার্থীদের যোগদানের হিসাব সমন্বয় না করে ফল প্রকাশ করা হলে ২০০ থেকে ২৫০টি ক্যাডার পদ খালি থাকার আশঙ্কা রয়েছে।

৪৬তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশের পর প্রার্থীদের যোগদানের প্রকৃত হিসাব পাওয়া যাবে। এরপর শূন্যপদের সংখ্যা সমন্বয় করে ৫০তম বিসিএসের চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করতে চায় কমিশন। এ কারণে ২৬ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিসিএস নিয়োগে ‘রিপিট ক্যাডার’ ও ‘লোয়ার ক্যাডার’ জটিলতা দীর্ঘদিনের। আগের কোনো বিসিএসে একটি নির্দিষ্ট ক্যাডারে সুপারিশ পাওয়া প্রার্থী পরবর্তী বিসিএসেও একই বা নিম্নতর ক্যাডারে সুপারিশ পেলে নতুন পদে যোগ না দেওয়ার ঘটনা ঘটে। এতে সংশ্লিষ্ট পদটি শূন্য থেকে যায়।

সূত্রের দাবি, এ ধরনের জটিলতার কারণে প্রতিটি বিসিএসে গড়ে ২০০ থেকে ২৫০টি পদ ফাঁকা থাকার আশঙ্কা থাকে। ৪৪তম বিসিএসের উদাহরণ দিয়ে বলা হয়েছে, সেখানে ১ হাজার ৭১০টি পদের মধ্যে প্রায় ৪০০ জন প্রার্থী রিপিট ক্যাডার ছিলেন।

৪৬তম বিসিএসের গেজেটের অপেক্ষায় থাকলেও ৫০তম বিসিএসের ফল শতভাগ রিপিট ক্যাডারমুক্ত করা সম্ভব হবে না বলে জানিয়েছে পিএসসি-সংশ্লিষ্ট সূত্র। কারণ, এখনো ৪৭তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশিত হয়নি। সেটির জন্য অপেক্ষা করলে ৫০তম বিসিএসের ফল প্রকাশ আরও পিছিয়ে যেতে পারে।

সূত্রগুলোর দাবি, ৪৬তম ও ৪৭তম বিসিএস মিলিয়ে রিপিট ও লোয়ার ক্যাডার জটিলতায় প্রায় ৫০০ প্রার্থীর নিয়োগের সুযোগ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল। ৪৬তম বিসিএসের গেজেটের জন্য অপেক্ষা করার ফলে অন্তত ২৫০ জন যোগ্য প্রার্থীর নতুন করে ক্যাডার পদে সুপারিশ পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।

২০২৫ সালের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ লক্ষ্য সামনে রেখে এক বছরের মধ্যে নিয়োগপ্রক্রিয়া শেষ করার পরিকল্পনা ছিল কমিশনের। ২ হাজার ১৫০টি পদের বিপরীতে আবেদন করেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন প্রার্থী।

চলতি বছরের ৩০ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মাত্র ১১ দিনের মধ্যে ১০ ফেব্রুয়ারি ফল প্রকাশ করা হয়। এরপর ৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত লিখিত পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষার ফল ২৩ জুলাই প্রকাশিত হলে মৌখিক পরীক্ষার জন্য মনোনীত হন ৬ হাজার ১৬৫ জন। ১১ আগস্ট শুরু হওয়া মৌখিক পরীক্ষাও নির্ধারিত সময়ে শেষ হয়।

ফলে ২৬ নভেম্বরের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশের প্রত্যাশা করেছিলেন চাকরিপ্রার্থীরা। তবে সময়সূচিতে পরিবর্তনের আশঙ্কায় তাঁদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া এক প্রার্থী বলেন, এক বছরে বিসিএস সম্পন্ন করার ঘোষণায় প্রার্থীদের মধ্যে পিএসসির প্রতি আস্থা তৈরি হয়েছিল। ঘোষিত সময়সূচি রক্ষা করা উচিত ছিল বলে তিনি মনে করেন।

অন্যদিকে আরেক চাকরিপ্রার্থী রিপিট ক্যাডার জটিলতা সমাধানের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁর মতে, এতে আরও মেধাবী প্রার্থীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তবে প্রক্রিয়াটি যেন দীর্ঘায়িত না হয় এবং ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা হয়, সেই প্রত্যাশা তাঁর।

ফল প্রকাশের সময়সূচি সম্পর্কে জানতে চাইলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, ৫০তম বিসিএসের ফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ফল তৈরির আনুষঙ্গিক কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে যথাসময়ে জানানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম বিসিএসের ফল কবে? গেজেট জটিলতায় বাড়ছে অপেক্ষা

১

শিক্ষক নিবন্ধনে আবেদন করলেই পুলিশ ভেরিফিকেশন, নতুন নিয়মের প্রস্তাব

২

টানা দরপতনের পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

৩

ই-পাসপোর্ট আবেদনের পুরো প্রক্রিয়া এক নজরে জেনে নিন

৪

এইচএসসি ও সমমান পুনর্নিরীক্ষার ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

৫

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আজ তৃতীয় বৈঠক

৬

পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, আমদানির প্রয়োজন নেই: ডিএই

৭

আপনার অজান্তেই কেউ আপনার জন্য দোয়া করছেন?

৮

যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সড়ক উদ্বোধন

৯

যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

১০

আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির তিন শীর্ষ নেতা

১১

সারা দেশে আজ কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১২

মোদির সফরের পর ঋণের বোঝায় জর্জরিত অযোধ্যার পরিবার

১৩

পছন্দের গাড়ি না পেয়ে বিয়ে ভাঙলেন পুলিশ সদস্য, অপেক্ষায় কনে

১৪

বাংলাদেশি সন্দেহে হিলিতে পাঁচজনের বাড়িঘর গুঁড়িয়ে দিল ভারত

১৫

মোরগকে বাঁচাতে ব্রেক, মামলা করে উল্টো ১৫ লাখ টাকা জরিমানা!

১৬

স্বর্ণ কম কিনতে বলেছিলাম, তাই দাম কমেছে: মোদি

১৭

এআই দিয়ে নকল ঠেকাতে বিতর্ক, পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

১৮

মক্কা লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ, নীরব হুথিরা

১৯

নিত্যপণ্যের বাজারে অনিয়ম ধরতে ৪৮ দলের অভিযান, জরিমানা ১০ লাখের বেশি

২০