নাজমুল ইসলাম হৃদয়, হবিগঞ্জ প্রতিনিধি
৩ ডিসেম্বর ২০২৫, ৪:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯২ জন

হবিগঞ্জ জেলা কারাগারে শীতকালীন কম্বল বিতরণ

ছবি : আলোকিত জনপদ
২২৫

হবিগঞ্জ জেলা কারাগারে গার্ডিং স্টাফদের মাঝে শীতকালীন কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে কারা মহাপরিদর্শকের পক্ষ থেকে এ কম্বল হবিগঞ্জ জেলা কারাগারে গার্ডিং স্টাফদের মাঝে তুলে দেওয়া হয়। শীতের শুরুতেই স্টাফদের আরাম, নিরাপত্তা ও কল্যাণের কথা বিবেচনা করে নেওয়া এই উদ্যোগ কারা প্রশাসনের মানবিক ও কল্যাণমুখী দৃষ্টিভঙ্গির প্রতিফলন বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীরা কারা মহাপরিদর্শকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ স্টাফদের মনোবল বৃদ্ধির পাশাপাশি দায়িত্ব পালনে আরও উৎসাহ যোগাবে। শীতকালীন সহায়তা পেয়ে গার্ডিং স্টাফদের মুখেও দেখা যায় সন্তুষ্টির হাসি। তারা জানান, কঠিন পরিবেশে দায়িত্ব পালন করতে গিয়ে এমন সামান্য সহযোগিতাও তাদের জন্য বিশেষ উপকার বয়ে আনে।

 

হবিগঞ্জ জেলা কারাগারে শীতকালীন কম্বল বিতরণ

 

হবিগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষ জানায়, শৃঙ্খলা, সেবামূলক মনোভাব ও মানবিক ব্যবস্থাপনার মাধ্যমে একটি ইতিবাচক কর্মপরিবেশ গড়ে তুলতে প্রতিষ্ঠানটি বরাবরই সচেষ্ট। শুধু শৃঙ্খলা নয়, আমরা মানবিক ব্যবস্থাপনা ও স্টাফদের কল্যাণকে অত্যন্ত গুরুত্ব দিই। শীতের সময় যেন কেউ কষ্টে না থাকে, সে জন্যই এ উদ্যোগ। স্টাফদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই শীতকালীন এই কম্বল বিতরণ করা হয়েছে। কারা প্রশাসনের এই পদক্ষেপ আগামী দিনগুলোতেও স্টাফদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাড়ির দাম ভালো পেতে কত কিলোমিটারের মধ্যে বিক্রি করা ভালো?

১

রেট্রো নকশায় তিন নতুন ইলেকট্রিক স্কুটার আনল ভেসপা, এক চার্জে চলবে ৮০ কিমি

২

মেসির উত্তরসূরি এখনই ঠিক করতে নারাজ স্কালোনি

৩

শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

৪

হিমু, মিসির আলী থেকে শুভ্র হুমায়ূন আহমেদের চরিত্রগুলো আজও পাঠকের মনে বেঁচে আছে

৫

শচীনের সঙ্গে লজ্জার রেকর্ড ভাগাভাগি কোহলির

৬

iQOO 16R নাকি 16s, নতুন ফোনে ১৬৫Hz ডিসপ্লে ও Snapdragon-এর শক্তিশালী চিপের ইঙ্গিত!

৭

বিকট শব্দের সাইলেন্সার ব্যবহার করলে জরিমানা কত?

৮

এনআইডি সেবা নিয়ে বড় দুঃসংবাদ দিলো ইসি

৯

দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিল নিয়ে নতুন সিদ্ধান্ত

১০

নিজের নামে নিবন্ধিত নয় এমন সিম ব্যবহার করলে কী সমস্যা হতে পারে?

১১

৮৯ রানে অলআউট ভারত, নতুন করে লজ্জার রেকর্ড গড়ল

১২

আ.লীগ আগুন দিচ্ছে, ঘি ঢালছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

১৩

শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক, যেভাবে আবেদন করবেন

১৪

ফোনের Secret Code দিয়ে কী কী তথ্য জানা যায়?

১৫

বিশ্বকাপজয়ী কোচের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে আর্জেন্টিনা

১৬

মাভাবিপ্রবির ভেটেরিনারি অনুষদে ফিরছে ভর্তি কার্যক্রম, অনুমোদন পেল ৪০ আসন

১৭

টয়লেট পরিষ্কারের কাজ থেকে এনভিডিয়ার শীর্ষে, বিদায় জেনসেন হুয়াংয়ের

১৮

বাহরাইনে মার্কিন রাডারে হামলা চালিয়ে পাল্টা জবাব দিল ইরান

১৯

এনভিডিয়া বিতর্কে চাপে হাওয়ার্ড লুটনিক, পদ হারানোর শঙ্কা

২০