অনলাইন ডেস্ক
৬ জানুয়ারি ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫৫ জন

স্বর্ণের দাম আবারও বৃদ্ধি পেয়েছে

ছবি: সংগৃহীত
৩১২

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রে আটক করার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট আন্তর্জাতিক রাজনৈতিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রে সুদহার কমার সম্ভাবনা জোরালো হওয়ায় মঙ্গলবার বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় দাম এক সপ্তাহের সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি পৌঁছেছে এবং নতুন রেকর্ডের দিকেও এগোচ্ছে।

গ্রিনিচ মান সময় অনুযায়ী মঙ্গলবার সকাল ১১টা ৩৫ মিনিটে আন্তর্জাতিক স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০.৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৪৬১ দশমিক ০৯ ডলারে দাঁড়ায়। এর আগের লেনদেন সেশনে স্বর্ণের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছিল।

এর আগে গত ২৬ ডিসেম্বর স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে প্রতি আউন্স ৪ হাজার ৫৪৯ দশমিক ৭১ ডলার স্পর্শ করে। ২০২৫ সালের শেষে স্বর্ণের বার্ষিক মূল্যবৃদ্ধি দাঁড়ায় ৬৪ শতাংশে, যা ১৯৭৯ সালের পর সবচেয়ে শক্তিশালী বার্ষিক প্রবৃদ্ধি হিসেবে ধরা হচ্ছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ফিউচার বাজারেও স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। ফেব্রুয়ারি ডেলিভারির ইউএস গোল্ড ফিউচার্সের মূল্য ০.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৬২ দশমিক ৬০ ডলারে পৌঁছেছে।

বাজার বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ বৈশ্বিক রাজনীতিতে অনিশ্চয়তা বাড়িয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক আগামী দিনে সুদহার কমাতে পারে—এমন ধারণা বিনিয়োগকারীদের স্বর্ণের দিকে ঝুঁকতে উৎসাহিত করছে। এসব প্রভাবের ফলে স্বর্ণবাজারে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০