সুমন বালা, কোটালিপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি
২ জানুয়ারি ২০২৬, ২:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৪ জন

স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ

৪৯৮

গোপালগঞ্জ-৩(কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ড.গোবিন্দ চন্দ্র প্রামাণিকের বিরুদ্ধে ভোটারদের স্বাক্ষর জাল করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
জানাগেছে, গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া- টুঙ্গিপাড়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ড. গোবিন্দ চন্দ্র প্রামানিক গত ২৯ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেন।
স্বতন্ত্র প্রার্থী হওয়ার নিয়ম অনুযায়ী ওই আসনের ১শতাংশ ভোটারের স্বাক্ষর নিয়ে মনোনয়নপত্র জমা দেয়ার বিধান রয়েছে। সে অনুয়ায়ী তিনি ১শতাংশ ভোটারের স্বাক্ষর নিয়ে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু ড. গোবিন্দ চন্দ্র প্রামাণিকের বিরুদ্ধে এই স্বাক্ষর জালের অভিযোগ উঠেছে।
সরেজমিনে, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ও রাধাগঞ্জ ইউনিয়নে গিয়ে এই স্বাক্ষর জালের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
সাদুল্লাপুর ইউনিয়নের টিকরীবাড়ি গ্রামের মিলন সেনের স্ত্রী যমুনা সেন বলেন, গত বুধবার (৩১ডিসেম্বর) আমার কাছে প্রশাসনের লোক এসে স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিকের পক্ষে স্বাক্ষর করেছি কিনা জানতে চেয়েছিলেন। আমি তাদেরকে বলেছি, গোবিন্দ চন্দ্র প্রামাণিক নামে আমি কাউকে চিনি না, কোনদিন তার নামও শুনিনি, আমি তার কোন কাগজের স্বাক্ষর করিনি। আমার স্বাক্ষর যদি কেউ দিয়ে থাকে সেটি সে জাল করেছে।
রাধাগঞ্জ ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের সুনীল বাড়ৈর স্ত্রী উষা বাড়ৈ বলেন, আমি আমার ছেলের বাসা ঢাকায় ছিলাম। আমি গোবিন্দ চন্দ্র প্রামানিক নামে কাউকে চিনি না। আমি তার কোন কাগজেও স্বাক্ষর করিনি।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার পক্ষে ১শতাংশ ভোটার যারা স্বাক্ষর দিয়েছেন তারা সকলেই সঠিকভাবে স্বাক্ষর করেছেন। জাল স্বাক্ষরের বিষয়টি সত্য নয়।
সরকারী রিটার্নিং অফিসার ও কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, আমি স্বতন্ত্র প্রার্থীদের স্বাক্ষরের বিষয়ে তদন্ত করে একটি প্রতিবেদন রিটার্নিং অফিসারের কাছে পাঠিয়েছি। তিনি পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১০

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১১

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

১২

সিংড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল রুবেলের

১৩

মুকসুদপুরে সমাজসেবামূলক কর্মকাণ্ডে প্রশংসায় ভাসছেন অলিউর শেখ

১৪

কোটালীপাড়ায় ২৪ ঘণ্টার মধ্যেই কুশলা খাল দখলমুক্ত, দ্রুত পদক্ষেপে প্রশাসনের সাফল্য

১৫

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, উত্তেজনায় ভারতীয় নাগরিক আটক

১৬

মুকসুদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৭

শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচলে বাধা, সিএনজি চালকদের বিরুদ্ধে বিক্ষোভ ও সড়ক অবরোধ

১৮

কাশিয়ানীতে রেস্টুরেন্টে নারী ধর্ষণ: কর্মচারী গ্রেপ্তার, মালিক পলাতক

১৯

‘পালঙ্ক’: দেশভাগ, শ্রেণি-সংগ্রাম ও আত্মমর্যাদার এক নিঃশব্দ চলচ্চিত্র প্রতীক

২০