অনলাইন ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬২ জন

সৌদি আরবে ভূমিকম্পের কম্পন অনুভূত

প্রতীকী ছবি
৩১২

সৌদি আরবের পূর্বাঞ্চলে বুধবার ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির ন্যাশনাল সেন্টার অফ মেটেরোলজি (এনসিএম) এ তথ্য নিশ্চিত করেছে। এই খবর প্রকাশ করেছে গালফ নিউজ ও খালিজ টাইমস।

এনসিএম জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের সময় রাত ২টা ১১ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। কম্পনের কেন্দ্রভূমি ছিল প্রায় ৫০ কিলোমিটার গভীরে। তবে এটি ইউএইতে অনুভূত হয়নি এবং সেখানে কোনো প্রভাবও পড়েনি।

এর আগে চলতি বছরের এপ্রিল মাসে সৌদি আরবের সীমানার কাছে আরব সাগরে ৪.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প দেখা গিয়েছিল, যা সৌদি আরব ও ইউএই উভয়েই রেকর্ড করা হয়েছিল। ভূতাত্ত্বিকরা তখন এটিকে আরবীয় প্লেটের নড়াচড়া এবং ইউরেশীয় প্লেটের সঙ্গে সংঘর্ষজনিত চাপের কারণে হওয়া হিসেবে ব্যাখ্যা করেছিলেন।

প্রতিবেশী দেশ ইরান, ইরাক ও ওমানে প্রায়ই ভূমিকম্প হয়, যার প্রভাব মাঝে মাঝে ইউএইতেও অনুভূত হয়। উদাহরণস্বরূপ, ৪ নভেম্বর ওমানের মুসানদামের দক্ষিণে ৪.৬ মাত্রার ভূমিকম্পে আমিরাতের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছিল।

এছাড়া, ১ ডিসেম্বর ভোরে বাহরাইনে ৩.৩ মাত্রার ভূমিকম্প হয়েছিল, যা ইউএইতে কোনো প্রভাব ফেলেনি। এর আগে, ২২ নভেম্বর ইরাকে ৩০ কিলোমিটার গভীরে ৫.০ মাত্রার ভূমিকম্প ঘটে, যা আমিরাতে অনুভূত হয়নি।

কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, সাম্প্রতিক ভূমিকম্পে সৌদি আরব বা ইউএইতে কোনো ক্ষয়ক্ষতি ঘটেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুম থেকে উঠে দেখলেন সূর্য উঠে গেছে, ফজরের নামাজ পড়বেন কীভাবে?

১

ইরাকে তেল চোরাচালানে শতকোটি ডলারের অভিযোগ

২

বাগেরহাট জেলা যুবদলের নতুন কমিটি, সভাপতি সূজন সম্পাদক সোহাগ

৩

গুলি-ক্ষেপণাস্ত্র ছাড়াই ৫১ ড্রোন নিষ্ক্রিয় করল তুরস্ক

৪

ভিসিকে অবরুদ্ধ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

৫

দুই মাসেও হয়নি নোবিপ্রবির আবাসিক হলে সিট বরাদ্দ, ক্ষোভ শিক্ষার্থীদের

৬

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগের উদ্যোগ সরকারের

৭

রাতেই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ

৮

জাতীয় স্বার্থে গার্মেন্টসের নোটিশ বাদ না দেওয়ার আহ্বান শফিকুর রহমানের

৯

প্রধানমন্ত্রীকে জানানো ছাড়া কাজ হয় না, বললেন মনিরুল হক

১০

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম, আসছে নতুন নিয়ম

১১

ইরানের হামলার পেছনে রাশিয়ার স্যাটেলাইট গোয়েন্দা তথ্য?

১২

পঞ্চগড়ে কাজীদের কলমবিরতি, বন্ধ বিয়ে নিবন্ধন

১৩

ইউরোপীয় বাধা পেরোতে পারছে না ব্রাজিল, বাড়ছে হতাশা

১৪

‘বেঁচে ফিরব কি না জানি না’, চিঠিতে ইমরান

১৫

ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ভ্যাট অব্যাহতির প্রস্তাব অর্থমন্ত্রীর

১৬

ভেড়ামারায় ব্রিধান ১০৩ জাতের ‘ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত

১৭

নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের

১৮

রাবির ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা প্রকাশ, কোন শাখায় কত জিপিএ লাগবে?

১৯

বেরোবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে দরজা আটকে দুই কর্মচারীকে মারধরের অভিযোগ, গুরুতর অবস্থায় হাসপাতালে একজন

২০