Alokito Janapad ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭ জন

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের উদ্যোগ

২৩

সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, নিবন্ধন এবং অনলাইন তথ্যভান্ডার তৈরির ক্ষমতা প্রেস কাউন্সিলকে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এ ছাড়া মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের ক্ষেত্রে সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের বিরুদ্ধে জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান যুক্ত করে ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইন সংশোধনের প্রস্তাব তৈরি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান এ তথ্য জানান। স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী, কার্যকর ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের।

প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, বার কাউন্সিলের আদলে সাংবাদিকদের নিবন্ধন এবং প্রকৃত সাংবাদিকদের অনলাইন তথ্যভান্ডার তৈরির ক্ষমতা পেতে পারে প্রেস কাউন্সিল। একই সঙ্গে সাংবাদিকতার পেশাগত মান ও স্বীকৃতি নিশ্চিত করতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের দায়িত্বও দেওয়া হতে পারে প্রতিষ্ঠানটিকে।

মানসম্মত সাংবাদিকতা নিশ্চিত করতে আচরণবিধি লঙ্ঘনকারী সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের জন্য জরিমানাসহ সুনির্দিষ্ট শাস্তির বিধান যুক্ত করার প্রস্তাব রয়েছে। মিথ্যা বা হয়রানিমূলক প্রতিবেদন এবং সাংবাদিকতার নীতিমালা ও জনস্বার্থবিরোধী সংবাদ প্রকাশের বিষয়ও এর আওতায় আসতে পারে।

প্রস্তাবে আরও বলা হয়েছে, সাংবাদিকতার আচরণবিধি লঙ্ঘন করে বা জনস্বার্থ ক্ষুণ্ন করে সংবাদ প্রকাশ কিংবা মুদ্রণের ঘটনায় সংশ্লিষ্ট সংবাদমাধ্যম, সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের বিরুদ্ধে প্রেস কাউন্সিল নিজ উদ্যোগে তদন্ত শুরু করতে পারবে। গুজব, ভুয়া খবর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের ক্ষেত্রেও তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়ার প্রস্তাব রয়েছে।

এদিকে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ডিআরইউ, বিএফইউজে ও ডিইউজেসহ সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে সরকার নিয়মিত আলোচনা করছে এবং তাদের পরামর্শ নিচ্ছে।

তিনি জানান, এসব সংগঠনের মতামতের ভিত্তিতে প্রকৃত সাংবাদিকদের একটি তথ্যভান্ডার তৈরির পরিকল্পনা রয়েছে। তবে কাকে সাংবাদিক হিসেবে বিবেচনা করা হবে, সে বিষয়ে মানদণ্ড প্রস্তাব করার উপযুক্ত কর্তৃপক্ষ হিসেবে সাংবাদিক সংগঠনগুলোকেই মনে করে সরকার।

প্রতিমন্ত্রী বলেন, ‘কে কোন পেশায় প্রবেশ করতে পারবেন বা মানুষ কীভাবে নিজেদের মতপ্রকাশ করবেন, তা নির্ধারণ করা সরকারের জন্য সমীচীন নয়।’

তিনি আরও বলেন, ‘আমরা মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। একইসঙ্গে সর্বত্র বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য প্রচার নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

OnePlus 12-এ Android 17 আপডেট শুরু, আসছে নতুন AI ফিচার

১

পলিটেকনিক থেকে পাস করলেই উচ্চশিক্ষার নতুন সুযোগ, যা জানালেন শিক্ষামন্ত্রী

২

গুগল ফটোসে ছবি এডিট করলেই আর জমবে না ডুপ্লিকেট কপি!

৩

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা, পরীক্ষা ফেব্রুয়ারিতে

৪

নওগাঁয় চেকপোস্টে ১০ ট্যাপেন্টাডলসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

৫

শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল সাক্ষরতা চালুর আহ্বান ডেপুটি স্পিকার কায়সার কামালের

৬

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের উদ্যোগ

৭

টেলিটকের ১৪ ও ৬১ টাকার প্যাকেজেও মিলছে বাড়তি সুবিধা

৮

প্রশাসনের অবহেলায় লেক পরিষ্কারে ইবি শিক্ষার্থীদের উদ্যোগ

৯

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫সহ আহত ১০

১০

এনভিডিয়ার অন্তর্বর্তী সিইও কোলেট ক্রেস, নেতৃত্বে কী অভিজ্ঞতা

১১

স্কুলে ভর্তি ফি আদায়ে নতুন নির্দেশনা, পুনর্ভর্তি ফি নিষিদ্ধ

১২

রায়পুরে নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে তাঁতীদলের বিক্ষোভ

১৩

কক্সবাজারের হোটেলে আগুন, ভেতরে ছিলেন শতাধিক পর্যটক

১৪

উল্টো পথে বাইক চালালে জরিমানা কত টাকা?

১৫

আগামীকাল যেসব এলাকায় সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

১৬

মোবাইল সিম সচল রাখতে কতদিন পরপর রিচার্জ করা প্রয়োজন?

১৭

সৌদিতে ব্রিটিশ নাগরিকদের সতর্কতা, মানতে হবে ৩ নির্দেশনা

১৮

প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল মন্ত্রণালয়

১৯

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল সাপ্তাহিক বন্ধ কোন দিন?

২০