Alokito Janapad ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬, ২:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১ জন

শিশুদের চিকিৎসায় বড় উদ্যোগ, একসঙ্গে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল

৩৩

চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে দেশে একসঙ্গে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল। খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগে এবং কুমিল্লা জেলায় একটি করে ২০০ শয্যার হাসপাতাল চালু করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

নির্মাণকাজ শেষ হওয়ার পরও প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে দীর্ঘদিন ধরে অব্যবহৃত ছিল হাসপাতালগুলো। এগুলো চালু হলে ঢাকার বাইরে শিশুদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে। পাশাপাশি গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য রাজধানীর ওপর নির্ভরতা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

পাঁচটি হাসপাতালের জন্য মোট ১ হাজার ৪৪০টি পদ সৃষ্টি করা হয়েছে। এসব পদের মধ্যে রয়েছে উপপরিচালক ৫টি, সহকারী পরিচালক ৫টি, সিনিয়র কনসালটেন্ট ১০০টি, জুনিয়র কনসালটেন্ট ২০০টি, আবাসিক চিকিৎসক ১০টি, আবাসিক সার্জন ১৫টি, আবাসিক মেডিকেল অফিসার ৫টি এবং মেডিকেল অফিসার ৩২৫টি পদ। এ ছাড়া সহকারী ডেন্টাল সার্জন ১০টি, জরুরি বিভাগের চিকিৎসক ২০টি এবং অ্যানেসথেশিয়া বিভাগে ২০টি পদ রাখা হয়েছে।

হাসপাতালগুলোর কার্যক্রম দ্রুত শুরু করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পাঁচ প্রতিষ্ঠানে উপপরিচালক পদে কর্মকর্তা পদায়ন করেছে। মঙ্গলবার স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে রাজশাহী শিশু হাসপাতালের উপপরিচালক হিসেবে ডা. মো. বেলাল হোসেন, বরিশাল শিশু হাসপাতালে ডা. মো. মজিবর রহমান, রংপুর শিশু হাসপাতালে ডা. মো. মোস্তফা জামান, কুমিল্লা শিশু হাসপাতালে ডা. মো. জহিরুল ইসলাম এবং খুলনা শিশু হাসপাতালে ডা. শওকত আলীকে পদায়ন করা হয়েছে। তাঁদের ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সুবিধা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভবিষ্যতে সম্প্রসারণের সুযোগ রাখা হয়েছে। বড় পরিসরের আইসিইউ ইউনিটও থাকবে। ভবিষ্যতে শয্যাসংখ্যা ও চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর পরিকল্পনা মাথায় রেখেই হাসপাতালগুলোর অবকাঠামো তৈরি করা হয়েছে। আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম কেনার দরপত্র প্রক্রিয়াও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

গত ১০ মে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এক জরুরি বৈঠকে অব্যবহৃত হাসপাতালগুলো দ্রুত চালুর নির্দেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাসপাতালগুলো সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন জমা দিতে বলেন। এরপরই হাসপাতালগুলো চালুর প্রস্তুতি জোরদার করা হয়।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার গত ৩১ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানিয়েছিলেন, চলতি বছরের শেষ দিকে প্রধানমন্ত্রী পাঁচটি শিশু হাসপাতাল একযোগে উদ্বোধন করবেন। এ জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগে নতুন পদ সৃষ্টির কাজ শেষ হয়েছে। চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র কেনার প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে। ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালগুলোর উদ্বোধন ঘোষণা করা হবে।

হাসপাতালগুলো চালুর জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের মধ্যে রয়েছে নবজাতকের জন্য ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে মেশিন, বহনযোগ্য এক্স-রে, মাল্টি প্যারামিটার বা কার্ডিয়াক মনিটর এবং ফটোথেরাপি মেশিন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২০০ শয্যার শিশু হাসপাতাল চালুর জন্য প্রয়োজনীয় এসব যন্ত্রপাতি ইতোমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে।

সূত্রঃ বাসস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুধু সনদ দিলেই হবে না, বিশ্ববিদ্যালয়কে হতে হবে উৎকর্ষের কেন্দ্র: শিক্ষামন্ত্রী

১

সিমের টাকা অকারণে কেটে নিচ্ছে? ফেরত পাবেন যেভাবে!

২

টেলিটকের সিমে ফোন বন্ধ থাকলেও কে কল করেছে জানতে পারবেন যেভাবে

৩

শিশুদের চিকিৎসায় বড় উদ্যোগ, একসঙ্গে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল

৪

৮৪০০mAh ব্যাটারি ও ১৬৫Hz ডিসপ্লে নিয়ে আসছে iQOO-র নতুন ফোন

৫

টানা দাম বাড়ার পর স্বর্ণে বড় দরপতন, নতুন দাম কত?

৬

যানজট কমাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা

৭

বাইকের নম্বরপ্লেট চুরি বা ভেঙে গেলে কী করবেন?

৮

১০ ডিসেম্বরের পর বাতিল হতে পারে হজ নিবন্ধন, দ্রুত যা করতে হবে

৯

পোশাকশ্রমিকদের জন্য নতুন সুখবর, ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা

১০

BlackBerry Key 3 লঞ্চ নিউজ: 24GB RAM, 200MP ক্যামেরা ও 12000mAh ব্যাটারির লেজেন্ড কামব্যাক

১১

ইন্টারনেট বন্ধ থাকলেও কি পুরো মাসের বিল দিতে হবে?

১২

৬ মাসে বায়োমেট্রিক না দিলে এনআইডি আবেদন বাতিল

১৩

সরকারি ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ নেবেন যেভাবে, ৩৯৯ টাকায় ও ফ্রি রাউটার

১৪

মৃত্যুর পরও কি আপনার ফেসবুক পোস্টের হিসাব হবে?

১৫

সকালবেলা খালি পেটে কী খেলে সারা দিন সতেজ থাকা যায়?

১৬

এক ইনিংসেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিল দক্ষিণ আফ্রিকা

১৭

স্ত্রী-সন্তান রেখে কলেজছাত্রীর সঙ্গে হাসপাতালে রাত কাটালেন কারারক্ষী

১৮

প্রাণিসম্পদ অধিদপ্তরে অষ্টম শ্রেণি পাসেই সরকারি চাকরি, আবেদন চলছে

১৯

নতুন Honda CB500 ৫০১ সিসির ইঞ্জিন, তিন ভেরিয়েন্টে দাম শুরু দাম ২ লাখ ৭৫ হাজার

২০