অনলাইন ডেস্ক
২ ডিসেম্বর ২০২৫, ৩:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮২০ জন

শিক্ষা উপদেষ্টা জানালেন, পরীক্ষা বন্ধ করায় শিক্ষকদের শাস্তির মুখোমুখি হতে হতে হবে

ছবি : সংগৃহীত
৯৫৭

শিক্ষার্থীদের পরীক্ষা স্থগিত করায় সরকারি কর্মচারী বিধি লঙ্ঘনের দায়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। তিনি বলেন, পরীক্ষাবিরতি ঘোষণা করে শিক্ষকরা সরকারি আচরণবিধি ভঙ্গ করেছেন, এবং এর জন্য তাদের শাস্তির মুখোমুখি হতে হবে।

সোমবার বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)–কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে মাধ্যমিক পরীক্ষায় বিঘ্ন ঘটানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, “পরীক্ষায় কোনো ধরনের আপোস হবে না। শিক্ষার্থীদের চাপ কমাতে আপনাদের পরীক্ষায় ফিরতেই হবে।”

নবম গ্রেডে অন্তর্ভুক্তির দাবিকে অযৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, নিয়োগের সময়ই শিক্ষকরা জানতেন যে তারা দশম গ্রেডে থাকবেন। তাই হঠাৎ করে নবম গ্রেডের দাবি চাকরির শর্তবহির্ভূত ও অবৈধ। তাছাড়া নবম গ্রেড BCS অ্যাডমিন ক্যাডারের পদ, যা আন্তঃমন্ত্রণালয় কাঠামোর বিষয়—এখানে যে কেউ ইচ্ছেমতো ঢুকতে পারে না।

তিনি আরও বলেন, বছরের শেষে, বার্ষিক বা টেস্ট পরীক্ষার সময় শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধ করে দাবি আদায়ের চেষ্টা করা শিক্ষক হিসেবে অনৈতিক। “শিক্ষার্থীদের অস্ত্র হিসেবে ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়,” মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা বলেন, “আমরা তাদের অযৌক্তিক দাবি প্রত্যাখ্যান করছি। মঙ্গলবার থেকে পরীক্ষা নেওয়া শুরু করুন; অন্যথায় সরকারি কর্মচারী বিধি ভঙ্গের শাস্তির জন্য প্রস্তুত থাকতে হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুম থেকে উঠে দেখলেন সূর্য উঠে গেছে, ফজরের নামাজ পড়বেন কীভাবে?

১

ইরাকে তেল চোরাচালানে শতকোটি ডলারের অভিযোগ

২

বাগেরহাট জেলা যুবদলের নতুন কমিটি, সভাপতি সূজন সম্পাদক সোহাগ

৩

গুলি-ক্ষেপণাস্ত্র ছাড়াই ৫১ ড্রোন নিষ্ক্রিয় করল তুরস্ক

৪

ভিসিকে অবরুদ্ধ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

৫

দুই মাসেও হয়নি নোবিপ্রবির আবাসিক হলে সিট বরাদ্দ, ক্ষোভ শিক্ষার্থীদের

৬

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগের উদ্যোগ সরকারের

৭

রাতেই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ

৮

জাতীয় স্বার্থে গার্মেন্টসের নোটিশ বাদ না দেওয়ার আহ্বান শফিকুর রহমানের

৯

প্রধানমন্ত্রীকে জানানো ছাড়া কাজ হয় না, বললেন মনিরুল হক

১০

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম, আসছে নতুন নিয়ম

১১

ইরানের হামলার পেছনে রাশিয়ার স্যাটেলাইট গোয়েন্দা তথ্য?

১২

পঞ্চগড়ে কাজীদের কলমবিরতি, বন্ধ বিয়ে নিবন্ধন

১৩

ইউরোপীয় বাধা পেরোতে পারছে না ব্রাজিল, বাড়ছে হতাশা

১৪

‘বেঁচে ফিরব কি না জানি না’, চিঠিতে ইমরান

১৫

ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ভ্যাট অব্যাহতির প্রস্তাব অর্থমন্ত্রীর

১৬

ভেড়ামারায় ব্রিধান ১০৩ জাতের ‘ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত

১৭

নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের

১৮

রাবির ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা প্রকাশ, কোন শাখায় কত জিপিএ লাগবে?

১৯

বেরোবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে দরজা আটকে দুই কর্মচারীকে মারধরের অভিযোগ, গুরুতর অবস্থায় হাসপাতালে একজন

২০