Alokito Janapad ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭ জন

শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল সাক্ষরতা চালুর আহ্বান ডেপুটি স্পিকার কায়সার কামালের

২৫

ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যক্রমে ডিজিটাল সাক্ষরতা, তথ্য যাচাই এবং দায়িত্বশীল অনলাইন আচরণের বিষয়গুলো অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, তরুণদের শুধু ডিজিটাল কনটেন্টের ভোক্তা হলে চলবে না, দায়িত্বশীলতা ও বিচারবুদ্ধির মাধ্যমে তাদের সত্যের দূত হয়ে উঠতে হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) নিরাপত্তা ও কৌশলগত অধ্যয়ন অনুষদ (এফএসএসএস) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ডিজিটাল যুগে নিরাপত্তা ও মানবাধিকারের প্রতি চ্যালেঞ্জ: বাংলাদেশ প্রেক্ষাপটে ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলা’ শিরোনামে সেমিনারটির আয়োজন করা হয়। পরে জাতীয় সংসদ সচিবালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডেপুটি স্পিকার বলেন, এক দশকেরও বেশি সময় ধরে পূর্ববর্তী সরকার আইসিটি আইন, ডিএসএ আইন এবং সাইবার নিরাপত্তা আইনের মতো কঠোর ডিজিটাল নিরাপত্তা আইনগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল। গুজব বন্ধ করার অজুহাতে এসব আইন শিক্ষার্থীদের কারারুদ্ধ করতে, সাংবাদিকদের মুখ বন্ধ করতে এবং ভিন্নমত দমনে প্রয়োগ করা হয়েছিল। সেই অন্ধকার ইতিহাসের পুনরাবৃত্তি যাতে আর না ঘটে, সে জন্য বর্তমান সরকার দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

কায়সার কামাল বলেন, মুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশে নিরাপত্তা ও মানবিক মর্যাদার প্রতি নতুন ও গভীর হুমকি হয়ে উঠেছে ভুল তথ্য এবং উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্যের সুপরিকল্পিত ব্যবহার। আমরা এমন এক যুগে বাস করছি, যেখানে একটি মাত্র ক্লিকে লাখ লাখ মানুষকে সংযুক্ত করা সম্ভব। আবার একটি মিথ্যা বার্তা থেকেই আতঙ্ক, ঘৃণা, বিভ্রান্তি, এমনকি সহিংসতারও জন্ম হতে পারে।

তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি শিক্ষা, স্বাস্থ্যসেবা, আর্থিক পরিষেবা, জনতথ্য এবং অর্থনৈতিক সুযোগের পরিধি বাড়িয়ে সমাজব্যবস্থাকে বদলে দিয়েছে। তবে এসব সুযোগের পাশাপাশি প্রযুক্তি গুরুতর কিছু চ্যালেঞ্জও তৈরি করেছে। ভুল তথ্য, উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা তথ্য, অনলাইন হয়রানি, পরিচয় চুরি, সাইবার অপরাধ, বিদ্বেষমূলক বক্তব্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার সমাজ, ব্যক্তিগত নিরাপত্তা ও মানবিক মর্যাদার জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে দাঁড়িয়েছে।

ভুল তথ্য ও অপতথ্যের পার্থক্য তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, উভয়ই ব্যক্তি, সম্প্রদায় ও রাষ্ট্রের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে এসব চ্যালেঞ্জ বিশেষ মনোযোগের দাবি রাখে।

প্রতিনিয়ত পরিবর্তনশীল ডিজিটাল পরিমণ্ডলে সংবিধানে দেওয়া মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখে এসব চ্যালেঞ্জ মোকাবিলার ওপর গুরুত্ব দেন তিনি। এ জন্য সমালোচনামূলক চিন্তাভাবনার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও স্কুলের পাঠ্যক্রমে ডিজিটাল সাক্ষরতা, তথ্য যাচাই এবং দায়িত্বশীল অনলাইন আচরণের বিষয়গুলো অন্তর্ভুক্ত করার কথা বলেন।

সেমিনারে প্যানেল আলোচক হিসেবে আলোচনা করেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্রাটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, ওসমানী শান্তি ও নিরাপত্তা অধ্যয়ন কেন্দ্রের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ মাহফুজুর রহমান, বিইউপির আইন বিভাগের সহকারী অধ্যাপক প্রীতি কণা শিকদার এবং ওয়াকিলা হোসাইন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

OnePlus 12-এ Android 17 আপডেট শুরু, আসছে নতুন AI ফিচার

১

পলিটেকনিক থেকে পাস করলেই উচ্চশিক্ষার নতুন সুযোগ, যা জানালেন শিক্ষামন্ত্রী

২

গুগল ফটোসে ছবি এডিট করলেই আর জমবে না ডুপ্লিকেট কপি!

৩

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা, পরীক্ষা ফেব্রুয়ারিতে

৪

নওগাঁয় চেকপোস্টে ১০ ট্যাপেন্টাডলসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

৫

শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল সাক্ষরতা চালুর আহ্বান ডেপুটি স্পিকার কায়সার কামালের

৬

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের উদ্যোগ

৭

টেলিটকের ১৪ ও ৬১ টাকার প্যাকেজেও মিলছে বাড়তি সুবিধা

৮

প্রশাসনের অবহেলায় লেক পরিষ্কারে ইবি শিক্ষার্থীদের উদ্যোগ

৯

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫সহ আহত ১০

১০

এনভিডিয়ার অন্তর্বর্তী সিইও কোলেট ক্রেস, নেতৃত্বে কী অভিজ্ঞতা

১১

স্কুলে ভর্তি ফি আদায়ে নতুন নির্দেশনা, পুনর্ভর্তি ফি নিষিদ্ধ

১২

রায়পুরে নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে তাঁতীদলের বিক্ষোভ

১৩

কক্সবাজারের হোটেলে আগুন, ভেতরে ছিলেন শতাধিক পর্যটক

১৪

উল্টো পথে বাইক চালালে জরিমানা কত টাকা?

১৫

আগামীকাল যেসব এলাকায় সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

১৬

মোবাইল সিম সচল রাখতে কতদিন পরপর রিচার্জ করা প্রয়োজন?

১৭

সৌদিতে ব্রিটিশ নাগরিকদের সতর্কতা, মানতে হবে ৩ নির্দেশনা

১৮

প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল মন্ত্রণালয়

১৯

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল সাপ্তাহিক বন্ধ কোন দিন?

২০