মাদারীপুর প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০২ জন

রাজৈরে মেধাবী কন্যা শৈলী মনি দত্ত একজন মানবিক চিকিৎসক হতে চায়

২৬৫

মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের মেধাবী কন্যা শৈলী মনি দত্ত এবারের মেডিক্যাল ভর্তি পরীক্ষায় মেরিট পজিশন ১৩৪১ স্থান লাভ করে চট্টগ্রাম মেডিকেল কলেজে সুপারিশ প্রাপ্ত হয়েছে।তার পিতার নাম ইঞ্জিনিয়ার সমীর দত্ত,মাতা মিতালী শিকদার একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

শৈলী মনির প্রাথমিক শিক্ষা জীবন শুরু ১০৯ নং নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।২০১৭ সালে প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়ে বোর্ড বৃত্তি লাভ করে। অতঃপর কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ হতে জিপিএ ৫ অর্জন করে।

মেধাবী এ গূণী শিক্ষার্থী শুধু লেখাপড়াতেই নিজেকে সীমায়িত রাখেনি। সাধারণ নৃত্য, লোক নৃত্য, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত ও লোক সংগীতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে উপজেলা ও জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সাধারণ নৃত্যে ২০১৬ সালে বিভাগীয় পর্যায়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও ২০১৯ সালে শৈলী মনি কালকিনি উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়। গূণী শিক্ষার্থী শৈলী মনির ভবিষ্যতের পরিকল্পনা জানতে চাইলে সারাক্ষণ বার্তাকে জানান, ভবিষ্যতে আমি একজন মানবিক ডাক্তার হয়ে আর্ত মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করে দেশ গঠনে ভূমিকা রাখতে চাই।

এ লক্ষ পূরনে সবার কাছে দোয়া ও আশীর্বাদ প্রত্যাশী। শৈলী মনি তার মামার বাড়ি কালকিনি থেকেই পড়াশোনা করেছে।তার জীবনের এ পর্যায়ে আসতে মামা বাড়ির ভূমিকা অগ্রগণ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গান্ধী পরিবারের অন্দরমহলে মানেকা-সোনিয়ার সম্পর্ক কেমন ছিল

১

হরমুজ প্রণালির আকাশে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

২

২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি

৩

জমি কেনাবেচায় নতুন নিয়ম, এবার যেভাবে নির্ধারিত হবে প্রকৃত বাজারমূল্য

৪

গাড়ির দাম ভালো পেতে কত কিলোমিটারের মধ্যে বিক্রি করা ভালো?

৫

রেট্রো নকশায় তিন নতুন ইলেকট্রিক স্কুটার আনল ভেসপা, এক চার্জে চলবে ৮০ কিমি

৬

মেসির উত্তরসূরি এখনই ঠিক করতে নারাজ স্কালোনি

৭

শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

৮

হিমু, মিসির আলী থেকে শুভ্র হুমায়ূন আহমেদের চরিত্রগুলো আজও পাঠকের মনে বেঁচে আছে

৯

শচীনের সঙ্গে লজ্জার রেকর্ড ভাগাভাগি কোহলির

১০

iQOO 16R নাকি 16s, নতুন ফোনে ১৬৫Hz ডিসপ্লে ও Snapdragon-এর শক্তিশালী চিপের ইঙ্গিত!

১১

বিকট শব্দের সাইলেন্সার ব্যবহার করলে জরিমানা কত?

১২

এনআইডি সেবা নিয়ে বড় দুঃসংবাদ দিলো ইসি

১৩

দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিল নিয়ে নতুন সিদ্ধান্ত

১৪

নিজের নামে নিবন্ধিত নয় এমন সিম ব্যবহার করলে কী সমস্যা হতে পারে?

১৫

৮৯ রানে অলআউট ভারত, নতুন করে লজ্জার রেকর্ড গড়ল

১৬

আ.লীগ আগুন দিচ্ছে, ঘি ঢালছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

১৭

শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক, যেভাবে আবেদন করবেন

১৮

ফোনের Secret Code দিয়ে কী কী তথ্য জানা যায়?

১৯

বিশ্বকাপজয়ী কোচের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে আর্জেন্টিনা

২০