সুজন হোসেন রিফাত, রাজৈর মাদারীপুর প্রতিনিধি
২৪ জানুয়ারী ২০২৬, ১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৭ জন

রাজৈরে ঐতিহাসিক ঘোড়া দৌড় অনুষ্ঠিত হয়েছে

১৪০

বাংলার ইতিহাস ঐতিহ্যের অনেক কিছুই আজ বিলুপ্তির পথে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ঘোড়ার দৌড় বা ঘোড়দৌড়।

কালের বিবর্তনে আজ হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক এ খেলাটি।
তবে দেশের কোথাও কোথাও এখনও এটি সবান্ধব উপস্থিতিতে আয়োজন করা হয়ে থাকে।

স্থানীয় প্রশাসন এবং গ্রাম-জনপদের প্রভাবশালী সংগঠকেরা এখনও এ খেলার আয়োজন করে বাংলার ঐতিহ্যটি ধরে রাখার নিরন্তর চেষ্টা করে থাকেন।
এভাবে হারিয়ে যাওয়া বাংলার ঐতিহ্যবাহী এ ঘোড়দৌড় খেলাটির পুনঃসংযোজন ঘটে।

প্রতি বছর নিয়মিত আয়োজনেরই অংশ হিসেবে এবারও ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। ২৩ জানুয়ারি শুক্রবার বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলার চৌরাশী গ্রামের মাঠে এ আয়োজন করে গ্রামবাসী।

এ ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন কয়েক হাজার দর্শক। শিশু-কিশোর, নারী-পুরুষসহ হাজারো মানুষে ভরা স্টেডিয়াম গ্যালারি। মাঠের ভেতর ছড়িয়ে-ছিটিয়ে লাল, কালো, সাদাসহ ছোট-বড় অনেক ঘোড়া। মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ি, গোপালগঞ্জসহ আশপাশের এলাকার ঘোড়া এ দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা দেখে মুগ্ধ হয়েছেন আগত দর্শকেরা।

ঘোড়সওয়ার (ঘোড়ার চালক) সাব্বির হোসেন জানান, তারা মাদারীপুর রাজৈর উপজেলার পাইকপাড়া থেকে ‘দুই ভাইয়ের মায়া’ নামক ঘোড়া নিয়ে এখানে এসেছেন। পুরস্কার জয়ের জন্য নয়, শখের বসেই ঘোড়া দৌড়ে অংশ নেন তিনি।

রনজিৎ বাচ্চা নামক ঘোড়ার ঘোড়সওয়ার নাবিল হোসেন বলেন, দেশের বিভিন্ন স্থানে প্রতিযোগিতায় অংশ নিই আমি। আনন্দ পাই, ভালোও লাগে।

দুপুর ১২টায় শুরু হয়ে কয়েক দফায় দৌড়ে অংশ নেয় বিজয়ী সব ঘোড়া। প্রতিযোগিতা চলেছে বিকেল ৪টা পর্যন্ত।
প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি ঘোড়াই আলাদা নামে পরিচিত। যেগুলো হলো- কংসরাজ, দুই ভাইয়ের মায়া, টেকর পাখি, দাদা-নাতি, হংসরাজ, টিপু সুলতান, মায়ের রাজা, মুকুট রাজা, বাংলা ভাই, টু হৃদয়, ডালিম বাংলা, ট্রিগার, রণজিৎ, দুই বন্ধুর মায়া, রাজন বাংলা, লালু পাগলা, লাল বারুদ, আর্মি টাইগার, মামুন রাজা, রণজিৎ বাচ্চা, পাঁচ ভাইয়ের মায়া, বাঘ বাচ্চা, গরিবের বন্ধু, দিল দেওয়ানা, আরিয়ান বাহাদুর, আমার স্বপ্ন, টপ সিঙ্গার, মামা-ভাগিনা, শুভরাজ, মাহীরাজ, হৃদয় বাংলা, নিউ সোনার তরি, সোনার ময়না, মায়ের আদেশসহ নানা নামে মোট ৪৬টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

ঘোড়দৌড় দেখতে আসা নবনীতা রায় বলেন, অনেক দিন আগে ঘোড়দৌড় দেখে ছিলাম। এখন আর কোথাও ঘোড়দৌড় হয় না। এ আয়োজন দেখতে অনেক মানুষ দূর-দূরান্ত থেকে এসেছেন। এ প্রতিযোগিতা দেখতে খুবই ভালো লাগছে।

আয়োজক সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিযোগিতায় অংশ নিতে ঘোড়া নিয়ে আসেন ঘোড়ার মালিকেরা। প্রতিযোগিতা শেষে পুরস্কার দেওয়া হয়। ঘোড়দৌড় প্রতিযোগিতায় ছোট-বড় ৪৬টি ঘোড়া অংশগ্রহণ করেছে।

এ প্রতিযোগিতায় ‘ছোট ঘোড়া’ ক্যাটাগরিতে প্রথম হয়েছে শুভরাজ, দ্বিতীয় আমার স্বপ্ন ও তৃতীয় হয়েছে আর্মি টাইগার। এছাড়াও ‘বড় ঘোড়া’ ক্যাটাগরিতে প্রথম হয়েছে জয় বাংলা, দ্বিতীয় হয়েছে সোনার ময়না এবং তৃতীয় হয়েছে নিউ সোনার তরী। বিশেষ পুরস্কার পায় রনজিৎ বাচ্চা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা

নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ রয়েছে: রংপুরে নির্বাচন কমিশনার

নরসিংদীতে গুলি, ইয়াবা ও নগদ টাকাসহ দুইজন গ্রেফতার

রাজৈরে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে তারেক জিয়ার প্রতিশ্রুতি বিমানবন্দর মেডিকেল ক্যাডেট কলেজ ও আইটি হাব করা হবে

মাদারগঞ্জে মোস্তাফিজুর রহমান বাবুলের পক্ষে শুভগাছায় উঠান বৈঠক অনুষ্ঠিত

রংপুরের শিক্ষার উজ্জল নক্ষত্র প্রফেসর ড. মুহাম্মদ রেজাউল হক আর নেই

গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ

আশুলিয়ার লাশ পোড়ানো মামলা: রায় পূর্ণবিবেচনার দাবিতে মাদারীপুরে মানববন্ধন

গোপালগঞ্জে কাপড় ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা, প্রায় ৭০ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ

১০

জনগণই সব কিছু ঠিক করবে বলে মন্তব্য: সাভারে নাহিদ ইসলাম

১১

মাদারগঞ্জের তারতাপাড়ায় মোস্তাফিজুর রহমান বাবুলের পক্ষে বিশাল গণমিছিল অনুষ্ঠিত

১২

কাজ শেষে বাসায় ফেরা হলো না ইউপি সচিব তোজাম্মেলের

১৩

সাভারের তেঁতুলঝোড়া কলেজে মক ভোটিং কেন্দ্র পরিদর্শন: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৪

গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

১৫

গোপালগঞ্জ-১ আসনে ‘কারাবন্দী’ বনাম ‘মাঠের প্রার্থীর’ চতুর্মুখী লড়াইয়ের আভাস

১৬

সাভারে ডিবি পুলিশের অভিযানে IMEI পরিবর্তন চক্রের দুই সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৯টি চোরাই মোবাইল

১৭

মেয়ে নিয়ে হেলিকপ্টারে করে মেলায় এলেন জামাই, রাজৈরে চাঞ্চল্য

১৮

কয়রা/পাইকগাছায় জমে উঠছে বিএনপি-জামায়াতের লড়াই

১৯

ভোট জালিয়াতি করার দুরভিসন্ধি আঁকে সঙ্গে সঙ্গে জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: মামুনুল হক

২০