রিয়াজুল হক সাগর, রংপুর প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২৫, ৯:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮৩ জন

রাজা-রানীকে দেখতে রংপুর চিড়িয়াখানায় ভিড়

২২২

রংপুর চিড়িয়াখানায় রয়েল বেঙ্গল টাইগার রোমিও জুলিয়েট দম্পতির ঘরে জন্ম নিয়েছে দুই শাবক। যাদের নাম রাখা হয়েছে রাজা-রানী। জন্মের তিন মাস পর আনুষ্ঠানিকভাবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আর এই দুই শাবককে দেখতে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের ভিড়।

চিড়িয়াখানা সূত্রে জানা যায়, দেশের দুটি সরকারি চিড়িয়াখানার মধ্যে রংপুর চিড়িয়াখানাটি অন্যতম। এখানে প্রজননের জন্য আবহাওয়া উপযোগী হওয়ায় বিভিন্ন দুর্লভ প্রজাতির প্রাণীর বংশ বৃদ্ধি হয় এই রংপুর চিড়িয়াখানায়। রংপুর চিড়িয়াখানায় বাঘ, ভালুক, সিংহ, হরিণ ও জলহস্তিসহ নানা প্রজাতির পাখির বংশবৃদ্ধি হয়েছে ইতোমধ্যে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রংপুর চিড়িয়াখানায় ১৯৯১ সালে উন্মুক্ত হওয়ার পর থেকে কয়েকটি শাবক জন্ম নিয়েছে।

জন্ম নেওয়া শাবকদের ঢাকা চিড়িয়াখানাসহ বেশ কয়েকটি দেশে উপহার হিসেবে পাঠানো হয়েছে। রয়েল বেঙ্গল টাইগার রোমিও জুলিয়েট দম্পতির ঘর আলো করে তিন মাস আগে দুটি শাবক জন্ম নেয়। শাবক দুটির নাম রাখা হয়েছে রাজা ও রানী। জন্মের পর থেকে রয়েল বেঙ্গল টাইগারের দুই শাবককে বিশেষ যাতের সাথে দেখভাল করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। শাবক দুটি যাতে নিরিবিলিভাবে মায়ের দুগ্ধ পান করতে পারে সে জন্য মা জুলিয়েটের সাথে আলাদা করে রাখা হয়।

এসময় বাবা রোমিওকে আলাদাভাবে রাখা এই তিন মাস। তাদের খুবই যতেœর সাথে এবং গুরুত্বের সাথে চিকিৎসা সেবাও প্রদান করা হয়। এভাবেই নিবিড় পরিচর্যার মধ্য দিয়ে ৩ মাস অতিবাহিত হবার পর ২১ ডিসেম্বর রোববার থেকে শাবক দুটিকে তাদের বাবা-মায়ের সঙ্গে একসঙ্গে দেওয়া হয়। এদিকে, রয়েল বেঙ্গল টাইগার রোমিও জুলিয়েট দম্পতির দুই শাবককে দেখতে রংপুর চিড়িয়াখানায় বিভাগের বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীদের উপচে ভিড় লক্ষ্য করা গেছে।

শীতকে উপেক্ষা করে বিভিন্ন এলাকা থেকে বাবা-মায়ের সঙ্গে শিশুরা এসেছে শাবককে একনজর দেখতে। সন্তানদের নিয়ে বাঘের শাবকদের দেখতে এসেছেন অসংখ্য বাবা-মা। শাবক দুটির জন্য আগের থেকে কয়েকগুণ বেড়েছে দর্শনার্থী। বড় খাঁচায় বাবা মাকে একসঙ্গে পেয়ে রাজা-রানীও বেশ আনন্দিত। শাবক দুটির ছোটাছুটি ও মা বাবার সাথে খুনসুটি বেশ উপভোগ করছে দর্শনার্থীরা। বাঘের বাচ্চা দেখতে এসে খুশি শিশুরা। নাদুস-নুদুস বাঘের শাবক দুটি বিনোদনের যেন খোরাক হয়ে উঠেছে দর্শনার্থীদের। কুড়িগ্রাম থেকে বাঘের শাবক দেখতে আসা শারমিন আক্তার জানান, তিনি তার দুই মেয়েকে নিয়ে বাঘের শাবক দুটিকে দেখতে এসেছেন।

খাঁচার মধ্যে রয়েল বেঙ্গল টাইগারের দুটি শাবক দেখে খুবই ভালো লাগছে বলে জানান তিনি। মেয়েরাও খুশি। তবে শাবক দুটিকে ভালোভাবে লালন পালন, পরিচর্যার মাধ্যমে বড় করে রংপুরেই রাখবে কর্তৃপক্ষ এমন অনুরোধও করেছেন তিনি। একইভাবে পীরগঞ্জ থেকে রেজাউল করিম মানিক এসেছেন বাঘের শাবক দুটিকে দেখতে দুই ছেলে মেয়ে কে নিয়ে। বাঘের শাবক দেখে খুবই আনন্দিত তার ছেলে মেয়ে।

রংপুর নগরীর কামাল কাছনা এলাকার ফরহাদ হোসেন এসেছেন পরিবারের সবাইকে নিয়ে। বাঘের বাচ্চাকে দেখে ভালোই লাগছে। বাচ্চা দুটির খুনসুটি তাদের বেশি ভালো লাগছে বলে জানান তিনি। ফরহাদ হোসেনের মতো শাবক দুটিকে দেখতে এসেছেন সদ্য বিবাহিত বৌ কে নিয়ে মুলাটোল নজরুল চত্তর এলাকার কামরুল হাসান । তিনিও আনন্দিত শাবক দুটিকে দেখে। রংপুর চিড়িয়াখানার ইজারাদার হজরত আলী জানান, আল্লাহর অশেষ রহমতে বাঘের বাচ্চা দুটি ভালো আছে। তাদের বিশেষ যতœ নেওয়া হচ্ছে। বাঘের বাচ্চা দুটিকে দেখার জন্য প্রচণ্ড শীতকে উপেক্ষা করে দর্শনার্থীরা আসছেন।

দর্শনার্থীদের জন্য পশু পাখি দিয়ে কীভাবে আরো সমৃদ্ধ করা যায়, সেই লক্ষ্য নিয়ে কাজ করছে কিউরেটর। আশা করছি অল্প দিনের মধ্যে জিরাফ আনা চিড়িয়াখানায়। রংপুর চিড়িয়াখানার চিকিৎসক ডা: শাহাদত হোসেন বলেন, রয়েল বেঙ্গল টাইগার দম্পতি এর আগেও দুবার গর্ভবতী হয়েছিল কিন্তু মিসকারেজ হওয়ায় বাচ্চা নষ্ট হয়েছে। এ জন্য এবারে বিশেষভাবে যত্ন নেওয়া হয়। নিয়মিত পরিচর্যা করা হয়। যার ফলে দুটি শাবকের জন্ম দিয়েছে দম্পতি। আলহামদুলিল্লাহ শাবক দুটি ভালো আছে।

শীতকাল হওয়ায় আলাদা করে যত্ন নেওয়া হচ্ছে। উল্লেখ্য, রংপুর চিড়িয়াখানাটি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হলেও তা ১৯৯১ সালে উন্মুক্ত করা হয়। উন্মুক্তের সময় ২৩ প্রজাতির প্রাণী প্রদর্শন করা হয়েছিল। বর্তমানে চিড়িয়াখানায় ২৭ প্রজাতির প্রায় আড়াইশ প্রাণী রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সুন্দরবনের বেঙ্গল টাইগার, সিংহ, গন্ডার, জলহস্তী, হরিণ, বানর, চিতাবাঘ, ভালুক, কুমির, অজগর, কচ্ছপ, ময়না, টিয়া, ময়ূর, কাকাতুয়া, কবুতর, বকসহ বিভিন্ন প্রজাতির পাখি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের হদিস পাচ্ছে না আইএইএ

১

মোটরসাইকেলের চেইন পরিষ্কার ও লুব্রিকেট করার নিয়ম

২

প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েও কেন সরে দাঁড়ান সোনিয়া গান্ধী

৩

ইরানে এখনই হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, বললেন ‘দ্বিধা নেই’

৪

পেট্রল গাড়ি বনাম ইলেকট্রিক গাড়ি কোনটিতে খরচ কম?

৫

গান্ধী পরিবারের অন্দরমহলে মানেকা-সোনিয়ার সম্পর্ক কেমন ছিল

৬

হরমুজ প্রণালির আকাশে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

৭

২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি

৮

জমি কেনাবেচায় নতুন নিয়ম, এবার যেভাবে নির্ধারিত হবে প্রকৃত বাজারমূল্য

৯

গাড়ির দাম ভালো পেতে কত কিলোমিটারের মধ্যে বিক্রি করা ভালো?

১০

রেট্রো নকশায় তিন নতুন ইলেকট্রিক স্কুটার আনল ভেসপা, এক চার্জে চলবে ৮০ কিমি

১১

মেসির উত্তরসূরি এখনই ঠিক করতে নারাজ স্কালোনি

১২

শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

হিমু, মিসির আলী থেকে শুভ্র হুমায়ূন আহমেদের চরিত্রগুলো আজও পাঠকের মনে বেঁচে আছে

১৪

শচীনের সঙ্গে লজ্জার রেকর্ড ভাগাভাগি কোহলির

১৫

iQOO 16R নাকি 16s, নতুন ফোনে ১৬৫Hz ডিসপ্লে ও Snapdragon-এর শক্তিশালী চিপের ইঙ্গিত!

১৬

বিকট শব্দের সাইলেন্সার ব্যবহার করলে জরিমানা কত?

১৭

এনআইডি সেবা নিয়ে বড় দুঃসংবাদ দিলো ইসি

১৮

দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিল নিয়ে নতুন সিদ্ধান্ত

১৯

নিজের নামে নিবন্ধিত নয় এমন সিম ব্যবহার করলে কী সমস্যা হতে পারে?

২০