রিপোর্ট বাংলাদেশ~
১১ জুলাই ২০২৫, ১১:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮৫ জন

রংপুরে গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ী

২১৬

রংপুরের কাউনিয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৫ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ট ভ্যান। এ সময় শামীম মিয়া (২৯) নামের একজনকে গ্রেফতার করে র‌্যাব আভিযানিক দল। গ্রেফতার শামীম মিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাধু গ্রামের মুনছুর আলীর ছেলে।

গতকাল শুক্রবার দুপুরে শামীম মিয়াকে মাদক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কাউনিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ।

ওসি জানান, র‌্যাব-১৩ সদর কোম্পানী রংপুরের একটি আভিযানিক দল বৃহস্পতিবার উপজেলায় কুর্শা ইউনিয়নের মীরবার এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে মাদক বিরোধী অভিযান চালায়। বেলা আড়াইটার দিকে আভিযানিক দল মহাসড়কে সাদা হলুদ রংয়ের কাভার্ড ভ্যান থামনোর সংকেত দিলে চেকপোস্টের সামনে কাভার্ড ভ্যান রেখে গাড়ী থেকে নেমে পালিয়ে যাওয়া চেষ্টা করে শামীম মিয়া।

ধাওয়া করে আটকের পর শামিমের দেওয়া তথ্যের ভিত্তিতে কাভার্ড ভ্যানে রাখা ব্যাগের ভিতর থেকে ৫৫ কেজি গাঁজা উদ্ধার র‌্যাবের আভিযানিক দল। এ সময় জব্দ করা হয় একটি এ্যান্ড্রোয়েড ও একটি বাটন মোবাইল এবং মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ট ভ্যানটি।

কাউনিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, উদ্ধার হওয়ার বিপুল পরিমান মাদক গাঁজার মুল্য প্রায় ১১ লাখ টাকা। এ ব্যাপারে শুক্রবার র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ধারায় মামলা দায়ের করেছে। মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ট ভ্যানটি জব্দ তালিকায় লিপিবদ্ধ করে থানা চত্তরে রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোদির সফরের পর ঋণের বোঝায় জর্জরিত অযোধ্যার পরিবার

১

পছন্দের গাড়ি না পেয়ে বিয়ে ভাঙলেন পুলিশ সদস্য, অপেক্ষায় কনে

২

বাংলাদেশি সন্দেহে হিলিতে পাঁচজনের বাড়িঘর গুঁড়িয়ে দিল ভারত

৩

মোরগকে বাঁচাতে ব্রেক, মামলা করে উল্টো ১৫ লাখ টাকা জরিমানা!

৪

স্বর্ণ কম কিনতে বলেছিলাম, তাই দাম কমেছে: মোদি

৫

এআই দিয়ে নকল ঠেকাতে বিতর্ক, পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

৬

মক্কা লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ, নীরব হুথিরা

৭

নিত্যপণ্যের বাজারে অনিয়ম ধরতে ৪৮ দলের অভিযান, জরিমানা ১০ লাখের বেশি

৮

২০০ সিসির নতুন পালসার আরএস ২০০ আনল বাজাজ, দাম কত?

৯

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চায় ইরান

১০

স্মার্টকার্ড বাড়িতে পৌঁছানোর উদ্যোগ ইসির, পাবেন যেভাবে ভোটাররা

১১

চিকিৎসকসংকট, পরীক্ষা-নিরীক্ষার অভাব ও অ্যাম্বুলেন্স জটিলতা: বেহাল মাভাবিপ্রবি মেডিকেল সেন্টার

১২

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় ভয়াবহ আগুন, নিখোঁজ ৩৯

১৩

Application ID দিয়ে ই-পাসপোর্টের স্ট্যাটাস চেক করবেন যেভাবে

১৪

গাড়ির টায়ারে কালো রং ব্যবহার করা হয় কেন?

১৫

সৌদি আরবে হুতিদের ড্রোন ভূপাতিত

১৬

অপরাজিতা সিম নিতে কত টাকা লাগে, প্রথম রিচার্জে মিলবে কী কী বোনাস?

১৭

কংগ্রেসের প্রশ্নে হোয়াইট হাউসের অনুমতি চান ট্রাম্প

১৮

৭৫০ সিসির নতুন বাইক আনল Royal Enfield, কী থাকছে এতে?

১৯

২০২৭ সালে আসছে হোন্ডার বড় হাইব্রিড এসইউভি, থাকছে তিন সারির আসন

২০