বাদশাহ মিয়া, মুকসুদপুর প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৬, ৪:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৫৯ জন

মুকসুদপুরে রাতের আঁধারে সরস্বতী মূর্তি ভাংচুরের অভিযোগ

৫২৯

গোপালগঞ্জের মুকসুদপুরে রাতের আঁধারে একটি সরস্বতী মূর্তি ভাংচুরের অভিযোগ উঠেছে। সংবাদ পেয়ে, মুকসুদপুর সার্কেলের এএসপি নাফিসুর রহমান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে, উপজেলার উজানী ইউনিয়নের ১৭৮ নং পশ্চিম উজানি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কান্দনীপাড়া গ্রামের সার্বজনীন পূজা মন্ডপে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, পূজা শেষে করে রাতে পূজারীরা মন্দির ত্যাগ করেন। তারপর কে বা কারা ওই সরস্বতী মূর্তির মাথার ঘাড় মটকে ঝুলিয়ে রাখে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে স্থানীয়রা বিষয়টি দেখতে পান। পরে তারা থানায় অবহিত করেন।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনা ঘটানোর আগেই ঘটনাস্থল থেকে সিসিটিভি ক্যামেরা খুলে নেওয়া হয়েছে। এ কারণে সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। তাই এ ঘটনার সাথে জড়িতদের এখন পর্যন্ত চিহ্নিত করা সম্ভব হয়নি। পুলিশ এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে মাঠে নেমেছে। মন্দির কমিটির পক্ষ থেকে অভিযোগ দিতে বলেছি। তারা অভিযোগ দিলেই এ ব্যাপারে মামলা দায়ের করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০