বাদশাহ মিয়া, মুকসুদপুর, (গোপালগঞ্জ) প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৪ জন

মুকসুদপুরে এন্টিবায়োটিক মুক্ত খামার ব্যাবস্থাপনা বিষয়ক কর্মসূচি

মুকসুদপুরে এন্টিবায়োটিক মুক্ত খামার ব্যাবস্থাপনা বিষয়ক কর্মসূচি
১২০

গোপালগঞ্জের মুকসুদপুরে এন্টিবায়োটিক মুক্ত খামার ব্যাবস্থাপনা বিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সকালে ট্রেড গ্লোবাল লিমিটেডের আয়োজনে এবং সিসিডিবির সহযোগিতায়, উপজেলার জলিরপাড় ইউনিয়নের তালবাড়ী সিসিডিবি’র এসএলপিএফ আইভিসিডি প্রকল্প অফিসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ট্রেড গ্লোবাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম রব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়াওঝু বাই উয়ান বায়োলজিক্যাল ইন্জিনিয়ারিং কোং লিঃ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মিঃ লিও ইয়াংলি। জেন্ডার ও এডভোকেসি অফিসার জ্যাকলিন মালা বিশ্বাসের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জিয়াওঝু বাই উয়ান বায়োলজিক্যাল ইন্জিনিয়ারিং কোং লিঃ এর আন্তর্জাতিক রপ্তানি ব্যবস্থাপক মিস চাই রুইচেন, সিসিডিবির প্রধান কার্যালয়ের বাই ল্যাটেরাল প্রকল্প সমন্বয়কারী মিঃ আর্নেস্ট অনিন্দ্য সরকার, সিসিডিবির এসএলপিএফআইভিসিডি সমন্বয়কারী কৃষিবিদ মোঃ আব্দুল বারী, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি তারিকুল ইসলাম প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে এন্টিবায়োটিক মুক্ত খামার ব্যাবস্থাপনা বিষয়ে গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বক্তারা এন্টিবায়োটিকের ক্ষতিকারক দিক এবং এন্টিবায়োটিক মুক্ত খামারের সুবিধা ও লাভ সম্পর্কে আলোচনা করেন। এ সময় সিসিডিবির এসএলপিএফআইভিসিডি প্রকল্পের আওতায় একশত কৃষক উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জে কাটাখালী ব্রিজে নেই রেলিং, ঝুঁকিতে এলাকাবাসী

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেল-গ্যাসের দামে অস্থিরতা

এটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়: তিশা

ইরান যুদ্ধের কৌশলে চাপে যুক্তরাষ্ট্রের অর্থভান্ডার

রংপুরে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় যুবদল নেতাদের জামিন

মেট্রোরেলসহ রেলভাড়ায় ২৫% ছাড় পাচ্ছেন শিক্ষার্থী, প্রবীণ ও প্রতিবন্ধীরা

ডুয়েটে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দোল উৎসবে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রী গুরুতর আহত

চৌডালায় ‘ক্যাপ্টেন’ পরিচয়ে জমি দখলের অভিযোগ, ভূমিদস্যুর বিচারের দাবিতে মানববন্ধন

১০

মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১১

ঢাকাসহ ৭ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

১২

মাদারগঞ্জে সড়ক সংস্কার কাজ বন্ধ, দুর্ভোগ চরমে

১৩

ইরানে হামলায় যোগ দেবে না যুক্তরাজ্য: প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৪

সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

১৫

নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি গ্রেফতার তিন

১৬

কয়রায় চাঁদা দাবিকে কেন্দ্র করে ব্যবসায়ীর উপর হামলা, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা

১৭

গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল

১৮

বাড়িতে ঢুকে বউ-বাচ্চাসহ গুলি করার হুমকি দিয়েছে রংপুর যুবদল নেতা দল থেকে বহিষ্কার

১৯

কয়রা উপজেলাতে কাবিটা প্রকল্পে দুর্নীতি, তিন লাখ টাকার কাজে ব্যয় মাত্র ৪০ হাজার

২০