বাদশাহ মিয়া ( মুকসুদপুর )গোপালগঞ্জ প্রতিনিধি
৫ ডিসেম্বর ২০২৫, ১:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১৬ জন

মুকসুদপুরে আলোচিত অন্তঃসত্ত্বা গৃহবধূ ইতি হত্যার প্রধান আসামী গ্রেফতার

২৬৬

গোপালগঞ্জের মুকসুদপুরে চার মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ ইতি বেগম (২১) হত্যার চাঞ্চল্যকর ঘটনার মূলহোতা রাসেল শেখকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ ও র‍্যাব-১১ এর যৌথ অভিযানকারী দল।

র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে র‌্যাব-৬, সিপিসি-সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) এবং র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার দেবীদ্বার থানাধীন চরবাকর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ইতি বেগম হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান পলাতক আসামী রাসেল শেখ (৩০) কে গ্রেফতার করা হয়।

পরে তাকে কুমিল্লার কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নিহতের ঘটনায় করা মামলার এজাহার সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে আসামী রাসেল শেখ (স্বামী) ও অন্যান্য আসামীরা পূর্বপরিকল্পিতভাবে ২৩ নভেম্বর রাত ৮টার পর থেকে ৩০ নভেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে যেকোনো সময়ে ইতি বেগমকে তাদের বসতঘরে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

এরপর লাশ গুমের উদ্দেশ্যে বস্তাবন্দি করে চারটি ইট বেঁধে বাড়ির পূর্বপাশের নিজস্ব পুকুরে কচুরিপানার নিচে ফেলে রাখা হয়। ৩০ নভেম্বর সন্ধ্যায় স্থানীয়রা পুকুরে বস্তাবন্দি লাশ ভাসতে দেখে পুলিশকে সংবাদ দিলে মুকসুদপুর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে নিহতের ভাই মো. সেলিম (৩৭) বাদী হয়ে রাসেলসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতার হওয়া রাসেল শেখকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুম থেকে উঠে দেখলেন সূর্য উঠে গেছে, ফজরের নামাজ পড়বেন কীভাবে?

১

ইরাকে তেল চোরাচালানে শতকোটি ডলারের অভিযোগ

২

বাগেরহাট জেলা যুবদলের নতুন কমিটি, সভাপতি সূজন সম্পাদক সোহাগ

৩

গুলি-ক্ষেপণাস্ত্র ছাড়াই ৫১ ড্রোন নিষ্ক্রিয় করল তুরস্ক

৪

ভিসিকে অবরুদ্ধ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

৫

দুই মাসেও হয়নি নোবিপ্রবির আবাসিক হলে সিট বরাদ্দ, ক্ষোভ শিক্ষার্থীদের

৬

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগের উদ্যোগ সরকারের

৭

রাতেই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ

৮

জাতীয় স্বার্থে গার্মেন্টসের নোটিশ বাদ না দেওয়ার আহ্বান শফিকুর রহমানের

৯

প্রধানমন্ত্রীকে জানানো ছাড়া কাজ হয় না, বললেন মনিরুল হক

১০

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম, আসছে নতুন নিয়ম

১১

ইরানের হামলার পেছনে রাশিয়ার স্যাটেলাইট গোয়েন্দা তথ্য?

১২

পঞ্চগড়ে কাজীদের কলমবিরতি, বন্ধ বিয়ে নিবন্ধন

১৩

ইউরোপীয় বাধা পেরোতে পারছে না ব্রাজিল, বাড়ছে হতাশা

১৪

‘বেঁচে ফিরব কি না জানি না’, চিঠিতে ইমরান

১৫

ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ভ্যাট অব্যাহতির প্রস্তাব অর্থমন্ত্রীর

১৬

ভেড়ামারায় ব্রিধান ১০৩ জাতের ‘ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত

১৭

নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের

১৮

রাবির ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা প্রকাশ, কোন শাখায় কত জিপিএ লাগবে?

১৯

বেরোবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে দরজা আটকে দুই কর্মচারীকে মারধরের অভিযোগ, গুরুতর অবস্থায় হাসপাতালে একজন

২০