Alokito Janapad ডেস্ক
১৪ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১ জন

মিয়ানমারের রাখাইনে আশ্রয়শিবিরে জান্তার বিমান হামলা, নিহত ১২

৩০

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে বাস্তুচ্যুত মানুষের একটি আশ্রয়শিবিরে সামরিক জান্তার বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। নিহতদের মধ্যে পাঁচ বছর বয়সী একটি শিশুও রয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজ্যের রাজধানী সিত্তে শহরের উত্তর-পূর্বে পোননাগিউন টাউনশিপের একটি আশ্রয়শিবিরে এ হামলা হয়। বার্তা সংস্থা এএফপিকে স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা হতাহতের এ তথ্য জানিয়েছেন।

হামলায় নিজের মেয়ে, খালা ও মাকে হারিয়েছেন ২৭ বছর বয়সী দোকানি চিত সু ওয়াই। শোকাহত এই নারী বলেন, হামলার পর তাঁদের মরদেহগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখেছেন তিনি। দৃশ্যটি এতটাই ভয়াবহ ছিল যে, কীভাবে তা বর্ণনা করবেন বুঝতে পারছিলেন না।

তিনি আরও বলেন, হামলায় তাঁদের পরিবার ধ্বংস হয়ে গেছে। আশ্রয়শিবিরে তাঁদের পরিবারের সদস্য ছাড়া আর কেউ ছিল না। এমনকি যুদ্ধবিমানের শব্দও তাঁরা শুনতে পাননি। বিমানটি হঠাৎ এসে বোমা ফেলে চলে যায়।

উদ্ধার ও জরুরি সেবাদানকারী সংস্থা ফিউসিন ইয়ন খুইন ফাউন্ডেশনের চেয়ারম্যান খাইন হেইন হটেট ১২ জন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত হয়েছেন আরও ১৮ জন। আশ্রয়শিবিরটির অনেক বাসিন্দা প্রায় চার বছর ধরে সেখানে বসবাস করছিলেন।

২৪ বছর বয়সী খাইন হেইন হটেট বলেন, আশ্রয়শিবিরটিকে নিরাপদ মনে করেই সেখানে মানুষ আশ্রয় নিয়েছিলেন। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেখেন, অধিকাংশ মানুষ একই জায়গায় প্রাণ হারিয়েছেন। তাঁর ভাষ্য, এলাকাটি কোনো যুদ্ধক্ষেত্র ছিল না। তাই সেখানে হামলার আশঙ্কা করেননি আশ্রয় নেওয়া মানুষ।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। অভ্যুত্থানের বিরুদ্ধে গণতন্ত্রপন্থি আন্দোলন ও বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠী প্রতিরোধ গড়ে তোলে। এরপর থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ে।

রাখাইন রাজ্য এই সংঘাতের অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা। রাজ্যটির বিস্তীর্ণ অঞ্চল বর্তমানে জাতিগত সশস্ত্র সংগঠন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। অন্যদিকে, সামরিক বাহিনী অঞ্চলটিতে অবরোধ আরোপের পাশাপাশি বিমান হামলা চালিয়ে যাচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

সর্বশেষ হামলার বিষয়ে মন্তব্য জানতে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি।

সশস্ত্র সংঘাত ও রাজনৈতিক সহিংসতা পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির হিসাব অনুযায়ী, মিয়ানমারে গৃহযুদ্ধ শুরুর পর থেকে সংঘাতের সব পক্ষের সহিংসতায় এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।

সূত্র: এএফপি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্নভঙ্গ বাংলাদেশের, ফাইনালের টিকিট পেল পাকিস্তান

১

মিসর, পাকিস্তান ও সৌদি আরবে শর্তহীন সামরিক সহায়তার বিরোধিতা এল-সায়েদের

২

সৌদি স্থাপনা ও ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

৩

সৌদি স্থাপনা ও ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

৪

৩০ বছরের আগেই বিলিয়নিয়ার, ফোর্বসের তালিকায় তরুণ ধনকুবের কারা?

৫

মিয়ানমারের রাখাইনে আশ্রয়শিবিরে জান্তার বিমান হামলা, নিহত ১২

৬

উপাচার্যের সামনেই কর্মকর্তাদের দুই গ্রুপের মারামারি, ৮ দিনেও ব্যবস্থা নেয়নি প্রশাসন

৭

ব্যাংক অ্যাকাউন্টে জেমিনি যুক্ত করবে গুগল, মিলবে যেসব সুবিধা

৮

এমপি নুসরাত তাবাসসুমের পিতার বিরুদ্ধে দৌলতপুরে মামলা দায়ের

৯

রামপালে বিএনপি নেতার পদত্যাগ দাবিতে বিক্ষোভ, চাঁদাবাজি ও ঘের দখলের অভিযোগ

১০

ইসলামী ব্যাংকের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বগুড়ায় দম্পতি গ্রেপ্তার

১১

সুনামগঞ্জ সীমান্তে ৪০ স্থানে ক্যামেরা বসাচ্ছে বিজিবি

১২

ভবিষ্যতে কি পেট্রল গাড়ির জায়গা দখল করবে ইলেকট্রিক গাড়ি?

১৩

ঢাবির শিক্ষার্থীরা চীনে পাবেন সম্পূর্ণ বৃত্তিতে পিএইচডির সুযোগ

১৪

সেলাই মেশিনের সেলাইয়েই চলছে শারীরিক প্রতিবন্ধী সুরভীর জীবনসংগ্রাম

১৫

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আকভান, কবে কোথায় আঘাত হানবে

১৬

একদিনে ডেঙ্গুতে ৮ মৃত্যু, আক্রান্ত হয়ে হাসপাতালে হাজারো মানুষ

১৭

হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন

১৮

বিকাশের আগেই মোবাইল ব্যাংকিং চালু করেছিল যে প্রতিষ্ঠান

১৯

ইবিতে ময়মনসিংহের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

২০