মাদারীপুর জেলা প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৬, ১১:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৫ জন

মাদারীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থিতা ফিরে পেলেন সাঈদ আনসারী

মাদারীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থিতা ফিরে পেলেন সাঈদ
মাওলানা মুহাম্মদ কামরুল ইসলাম সাঈদ আনসারী। ছবি : সংগৃহীত
১৭৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন মাওলানা মুহাম্মদ কামরুল ইসলাম সাঈদ আনসারী। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

সন্ধ্যা পৌনে ৭টার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন তার ভাই আসাদ আনসারী। তিনি জানান, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সাঈদ আনসারীর প্রার্থিতা পুনর্বহাল হয়েছে।

সাঈদ আনসারী একজন ইসলামিক বক্তা এবং মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকার পীরজাদা হিসেবে পরিচিত। তার প্রার্থিতা বৈধ ঘোষণার ফলে মাদারীপুর-২ আসনে এখন মোট ৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে গত শুক্রবার (২ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম সাঈদ আনসারীসহ দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করেন। এক শতাংশ ভোটারের সমর্থন তালিকায় একজন সমর্থকের জাতীয় পরিচয়পত্রে নামের অমিল থাকায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন সাঈদ আনসারী। শুনানি শেষে কমিশন তার পক্ষে রায় দেয়।

প্রার্থিতা ফিরে পাওয়ার প্রতিক্রিয়ায় মাওলানা মুহাম্মদ কামরুল ইসলাম সাঈদ আনসারী বলেন, দলীয় ব্যানারে নয়, যোগ্যতা ও জনসেবার ভিত্তিতে জনপ্রতিনিধি নির্বাচন হওয়া উচিত। তিনি দাবি করেন, সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে তিনি প্রত্যন্ত এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করবেন। পাশাপাশি বিভিন্ন ধর্ম ও মতের মানুষের মধ্যে সম্প্রীতি গড়ে তোলার অঙ্গীকারও করেন তিনি।

তিনি আরও বলেন, রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে এলাকার সব মানুষের সেবা নিশ্চিত করতেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

জানা গেছে, মুহাম্মদ কামরুল ইসলাম সাঈদ আনসারী ১৯৭৬ সালের মার্চ মাসে জন্মগ্রহণ করেন। তিনি পীর সাহেব মরহুম দেলোয়ার হোসেন আনসারী (র.)-এর মেজো ছেলে। শিক্ষাজীবনে তিনি ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসা থেকে কামিল হাদিস সম্পন্ন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি স্বরমঙ্গল টেকেরহাট রাশিদিয়া কামিল মাদরাসার ভাইস চেয়ারম্যান এবং টেকেরহাট আল-হেরা মহিলা আলিম মাদরাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।

মাদারীপুর-২ আসনে এবারের নির্বাচনে বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসসহ বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জে কাটাখালী ব্রিজে নেই রেলিং, ঝুঁকিতে এলাকাবাসী

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেল-গ্যাসের দামে অস্থিরতা

এটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়: তিশা

ইরান যুদ্ধের কৌশলে চাপে যুক্তরাষ্ট্রের অর্থভান্ডার

রংপুরে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় যুবদল নেতাদের জামিন

মেট্রোরেলসহ রেলভাড়ায় ২৫% ছাড় পাচ্ছেন শিক্ষার্থী, প্রবীণ ও প্রতিবন্ধীরা

ডুয়েটে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দোল উৎসবে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রী গুরুতর আহত

চৌডালায় ‘ক্যাপ্টেন’ পরিচয়ে জমি দখলের অভিযোগ, ভূমিদস্যুর বিচারের দাবিতে মানববন্ধন

১০

মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১১

ঢাকাসহ ৭ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

১২

মাদারগঞ্জে সড়ক সংস্কার কাজ বন্ধ, দুর্ভোগ চরমে

১৩

ইরানে হামলায় যোগ দেবে না যুক্তরাজ্য: প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৪

সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

১৫

নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি গ্রেফতার তিন

১৬

কয়রায় চাঁদা দাবিকে কেন্দ্র করে ব্যবসায়ীর উপর হামলা, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা

১৭

গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল

১৮

বাড়িতে ঢুকে বউ-বাচ্চাসহ গুলি করার হুমকি দিয়েছে রংপুর যুবদল নেতা দল থেকে বহিষ্কার

১৯

কয়রা উপজেলাতে কাবিটা প্রকল্পে দুর্নীতি, তিন লাখ টাকার কাজে ব্যয় মাত্র ৪০ হাজার

২০