মাদারীপুর প্রতিনিধি
৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯২ জন

মাদারীপুর-১: নুরুদ্দিন মোল্লার সমর্থকের সড়ক অবরোধ বিক্ষোভ

ছবি : সংগৃহীত
১১৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লার সমর্থকরা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দেড় ঘণ্টা অবরোধ করেছেন।

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে ৭টা পর্যন্ত শিবচরের মাদবরেরচর ইউনিয়নের মোল্লার বাজার এলাকায় সমর্থকরা মশাল হাতে অবস্থান নেন। তারা মশাল মিছিল বের করে সড়ক অবরোধ করলে দক্ষিণাঞ্চল থেকে রাজধানী ঢাকার ২১ জেলার যান চলাচল বন্ধ হয়ে যায়। দুই লেন জুড়ে শত শত গাড়ি আটকে পড়ে, যা যাত্রীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়।

সূত্র জানায়, ৩ নভেম্বর মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পান কামাল জামান নুরুদ্দিন মোল্লা। তবে পরদিন দলীয় হাইকমান্ড অনিবার্য কারণে তার মনোনয়ন স্থগিত করে। প্রায় এক মাস পর ৪ ডিসেম্বর বিএনপি নতুন প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা আক্তারকে মনোনয়ন দেয়। এই ঘোষণায় ক্ষুব্ধ হয়ে সমর্থকরা শনিবার সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

পরবর্তীতে তারা তিন দিনের আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন।

শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোল্লা বলেন, “শিবচরে কামাল জামান নুরুদ্দিন মোল্লা একজন জনপ্রিয় নেতা। তার মনোনয়ন স্থগিত করা হয়েছিল। হঠাৎ অন্য প্রার্থী মনোনয়ন পায়। আমরা চাই তার মনোনয়ন বহাল থাকুক। মনোনয়ন বহাল না হলে বৃহৎ কর্মসূচি দেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা, আটক ১

শার্শায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

র‍্যাব-৪ এর অভিযানে অস্ত্র ও নগদ টাকাসহ চার ছিনতাইকারী গ্রেফতার

মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে কলেজ ছাত্র খুন, গ্রেফতার ২

২ দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচল বন্ধে চিলমারী–রৌমারী রুটে দুর্ভোগ

মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ

মাদারগঞ্জে বউয়ের সাথে ঝগড়ার জেরে শ্বশুরবাড়ির লোকজনের মারধরের শিকার আক্কাস আলী

মাদারীপুরের রাজৈরে জামায়াতের উদ্যাগে রাস্তা মেরামত

জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১০

মাহে রমজান উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কোরআন শরীফ বিতরণ

১১

জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১২

মাদারগঞ্জে ফারিয়া এর আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

১৩

জ্বালানি তেলের দাম বৃদ্ধির গুঞ্জনে মাদারগঞ্জে ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড়

১৪

ডা: কামাল আহমেদ রাণীশংকৈলে যোগদান ঘিরেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভ

১৫

গোপালগঞ্জে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম মাহতাব উদ্দিন

১৬

রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

মাদারগঞ্জে কাটাখালী ব্রিজে নেই রেলিং, ঝুঁকিতে এলাকাবাসী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেল-গ্যাসের দামে অস্থিরতা

১৯

এটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়: তিশা

২০