আকন্দ সোহাগ | মাদারগঞ্জ প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ৩:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭১ জন

মাদারগঞ্জে স্কাইল্যাব ক্যাডেট একাডেমির ২২ শিক্ষার্থীর ১১ জনই পেলেন বৃত্তি 

২০৩

জামালপুরের মাদারগঞ্জের প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠান স্কাইল্যাব ক্যাডেট একাডেমি চলতি বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। মোট ২২ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে শতকরা ৫০ শতাংশ সাফল্যের নজির স্থাপন করেছে।

উপজেলা পর্যায়ে ট্যালেন্টপুলে মোট ১৯ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে, যার মধ্যে একক প্রতিষ্ঠান হিসেবে স্কাইল্যাব ক্যাডেট একাডেমি থেকে অর্জন করেছে ৬ জন। পাশাপাশি জেনারেল গ্রেডে বৃত্তি পেয়েছে আরও ৫ জন শিক্ষার্থী। সর্বোচ্চ সংখ্যক বৃত্তি অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি মাদারগঞ্জ উপজেলায় প্রথম স্থান অধিকার করেছে।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো—আব্দুল্লাহেল আওয়াল অনন্য, মো. আবিদ, মোছা. জান্নাতুল নাইমা, আনিকা তাবাসুম তুরা, সাবরিনা সুলতানা ও ফাতেমা আমিন বুশরা।

জেনারেল গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হলো—মাহমুদুল হাসান, রেজোয়ান কবির রাহাদ, শেখর বিন তারিক, মো. তানজিদ শেখ ও মাহজাবিন আক্তার।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক এ সাফল্যে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। তিনি জানান, নিয়মিত পাঠদান, সুশৃঙ্খল রুটিন ও যথাযথ তদারকির মাধ্যমে অতিরিক্ত প্রাইভেট নির্ভরতা ছাড়াই শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার লক্ষ্যেই প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

 

তিনি অভিভাবকদের প্রতি সন্তানের মোবাইল ব্যবহারে সচেতন নজরদারির আহ্বান জানিয়ে বলেন, প্রযুক্তি যেন উপকারের মাধ্যম হয়—সেদিকে সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, নম্বরের চেয়ে শিক্ষার্থীদের সঠিক পথে পরিশ্রম ও নৈতিক বিকাশই বেশি গুরুত্বপূর্ণ।

প্রতিষ্ঠানের এ গৌরবোজ্জ্বল অর্জনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের আবহ বিরাজ করছে। সংশ্লিষ্টদের আশা, ভবিষ্যতেও এ সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০