Alokito Janapad ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২ জন

ভারতে ‘বুলডোজার জাস্টিস’, মুসলিমদের বাড়িঘর ভাঙার অভিযোগ

৩৩

ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিমদের বাড়িঘর, দোকানপাট ও উপাসনালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। তাদের অভিযোগ, সাম্প্রদায়িক সংঘাত, বিক্ষোভ কিংবা অপরাধের অভিযোগ ওঠার পর অনেক ক্ষেত্রে মুসলিমদের সম্পত্তি লক্ষ্য করে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। ‘বুলডোজার জাস্টিস’ নামে পরিচিত এসব অভিযানকে বিচারবহির্ভূত শাস্তি হিসেবে দেখছে মানবাধিকার সংস্থাগুলো।

হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট ও আসামসহ কয়েকটি রাজ্যে এ ধরনের ঘটনা ঘটেছে। বিশেষ করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত রাজ্যগুলোতে সাম্প্রদায়িক সংঘাত বা বিক্ষোভের পর মুসলিম মালিকানাধীন বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙার অভিযোগ উঠেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ২০২৪ সালের এক তদন্তে ২০২২ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত আসাম, দিল্লি, গুজরাট, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে ১২৮টি স্থাপনা ভাঙার ঘটনা নথিভুক্ত করা হয়। সংস্থাটির দাবি, এসব অভিযানে অন্তত ৬১৭ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেক ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

মানবাধিকার সংস্থাটির অভিযোগ, অনেক অভিযানে বাসিন্দাদের আগাম লিখিত নোটিশ দেওয়া হয়নি। এমনকি আদালতের নির্দেশ কিংবা আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সুযোগ ছাড়াই স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। পরে এসব সম্পত্তিকে সরকারি জমিতে অবৈধ দখল কিংবা অননুমোদিত নির্মাণ বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।

ভারতীয় কর্মকর্তারা অবশ্য এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন। তাঁদের দাবি, পৌর আইন অনুযায়ী সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা ও দখলদারদের বিরুদ্ধেই উচ্ছেদ অভিযান চালানো হয়। রাজ্য সরকারের প্রতিনিধিরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অবৈধ দখল উচ্ছেদের প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবেই এসব অভিযানকে ব্যাখ্যা করেন।

বাংলাদেশি অভিবাসী সন্দেহে উচ্ছেদ ও বিতাড়নের অভিযোগ

হিউম্যান রাইটস ওয়াচের ‘ওয়ার্ল্ড রিপোর্ট ২০২৬’-এ বলা হয়েছে, ২০২৫ সালে ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাভাষী মুসলিমদের বাংলাদেশি নাগরিক সন্দেহে আটক ও বাংলাদেশে পাঠানোর ঘটনা ঘটেছে। সংস্থাটির দাবি, মে ও জুন মাসে এক হাজার ৫০০ জনের বেশি নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পাঠানো হয়। তাঁদের মধ্যে বেশ কয়েকজন পরে ভারতীয় নাগরিক হিসেবে শনাক্ত হন।

প্রতিবেদন অনুযায়ী, গুজরাটে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বসবাসের অভিযোগে ১০ হাজারের বেশি স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। আসামেও অন্তত সাতটি উচ্ছেদ অভিযানে পাঁচ হাজারের বেশি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। ক্ষতিগ্রস্তদের বড় অংশই বাংলাভাষী মুসলিম বলে উল্লেখ করেছে সংস্থাটি।

সুপ্রিম কোর্টের নির্দেশনা

২০২৪ সালের ১৩ নভেম্বর ভারতের সুপ্রিম কোর্ট নির্বিচারে ও শাস্তিমূলকভাবে বাড়িঘর ভাঙার বিরুদ্ধে দেশব্যাপী নির্দেশনা দেন। আদালত বলেন, কোনো ব্যক্তি অপরাধের অভিযোগে অভিযুক্ত হলেই তাঁর বাড়ি বা সম্পত্তি ভেঙে ফেলার ক্ষমতা নির্বাহী কর্তৃপক্ষের নেই। অপরাধের বিচার করার দায়িত্ব আদালতের, প্রশাসনের নয়।

আদালতের নির্দেশনা অনুযায়ী, কোনো স্থাপনা ভাঙার আগে সাধারণভাবে অন্তত ১৫ দিনের আগাম নোটিশ দিতে হবে। নোটিশে ভাঙার কারণ উল্লেখ করতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে আপত্তি জানানোর সুযোগ দিতে হবে। নির্দেশনা লঙ্ঘন করে অবৈধভাবে স্থাপনা ভাঙা হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার ব্যবস্থা নেওয়া এবং ক্ষতিপূরণের দায় আরোপের সুযোগও রাখা হয়েছে।

তবে সুপ্রিম কোর্টের নির্দেশনার পরও বিভিন্ন রাজ্যে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকার অভিযোগ উঠেছে। হিউম্যান রাইটস ওয়াচের ২০২৬ সালের প্রতিবেদনে গুজরাট ও আসামের সাম্প্রতিক অভিযানগুলোর বিষয়টি তুলে ধরা হয়েছে। সংস্থাটির মতে, এসব ঘটনায় আদালতের নির্দেশনা ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের প্রশ্ন নতুন করে সামনে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোজ্যতেলের দাম আবারও বাড়াল সরকার, নতুন মূল্য ঘোষণা

১

পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানে পত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

২

নতুন Benda Dark Flag 600 Ultra EC: নিজে থেকেই নিচু হবে বাইক!

৩

ভারতে ‘বুলডোজার জাস্টিস’, মুসলিমদের বাড়িঘর ভাঙার অভিযোগ

৪

ব্যবহৃত চা-পাতায় দূর হবে শিল্পবর্জ্যের বিষাক্ত ক্রোমিয়াম, খরচ কমতে পারে ৮০%

৫

সিম রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম: নিজের NID থেকে সিমের নিবন্ধন বাদ দেবেন যেভাবে

৬

দেশজুড়ে ১৫০ টাকায় মাসজুড়ে ইন্টারনেট সংযোগ নিবেন যেভাবে

৭

এনআইডি সংশোধনের খরচ আর গোপন নয়, অনলাইনেই হিসাব

৮

যে ৫ অভিযোগে বাংলাদেশের পণ্যে শুল্ক বাড়াতে চায় যুক্তরাষ্ট্র

৯

বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণপ্রাপ্তদের তালিকা প্রকাশ

১০

এক সিম থেকে অন্য সিমে মিনিট গিফট করার সহজ উপায়

১১

শীতে মোটরসাইকেলে পেট্রোল নাকি অকটেন, কোনটি ব্যবহার করবেন?

১২

স্পিডের সফরের তালিকায় বাংলাদেশ, কবে আসছেন এই কনটেন্ট ক্রিয়েটর?

১৩

সব সিমের ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার কোড এক নজরে দেখে নিন

১৪

বাংলাদেশে এলো নতুন Honda Hornet 2.0 তিন রঙে মিলছে ২.৮৯ লাখ টাকায়

১৫

হামলা হলে গোপালগঞ্জের সব এলাকায় বিদ্যুৎ বন্ধ

১৬

ডিজিটাল সেবার অগ্রযাত্রায় টেলিটক ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর

১৭

ইউক্রেনের এফ-১৬ সচল রাখতে সরঞ্জাম বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১৮

সরকারি ব্রডব্যান্ডে ১৭০ Mbps পর্যন্ত গতি, প্যাকেজের দাম কত?

১৯

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ, কাস্টমার কেয়ার ও এজেন্ট পয়েন্টে তালা

২০