অনলাইন ডেস্ক
৯ জানুয়ারি ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭৯ জন

বিড়িতে সুখটান মন্তব্য নিয়ে ব্যাখ্যায় জামায়াত প্রার্থী ড. ফয়জুল হক

‘বিড়িতে সুখটান’ মন্তব্য নিয়ে ব্যাখ্যায় জামায়াত প্রার্থী ড. ফয়জুল হক
জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক। ছবি সংগৃহীত
৩৩৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হকের একটি বক্তব্য সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ‘বিড়িতে সুখটান’ প্রসঙ্গে দেওয়া ওই মন্তব্য ভাইরাল হলে বিষয়টি নিয়ে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেছেন।

গত বুধবার (৭ জানুয়ারি) রাতের দিকে ঝালকাঠির রাজাপুর উপজেলায় আয়োজিত একটি নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য দেওয়ার সময় ড. ফয়জুল হক বলেন, তার বক্তব্যের একটি অংশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। এর পরই সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনা ও বিতর্ক।

বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, একজন সংসদ সদস্য প্রার্থী হিসেবে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের উদ্দেশে কথা বলতে হয়। সমাজে যেমন ইবাদতকারী মানুষ আছেন, তেমনি আছেন এমন লোকজনও যারা বিড়ি বা সিগারেট সেবন করেন। তিনি মূলত দোকানে বসে বিড়ি খাওয়া সাধারণ মানুষের উদ্দেশে উদাহরণ দিয়ে কথা বলেছেন।

ড. ফয়জুল হক আরও জানান, তার বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল মানুষকে ভালো কাজের সঙ্গে যুক্ত হতে উৎসাহিত করা। ভালো পরিবেশ ও সৎ কাজের সংস্পর্শে থাকলে একজন মানুষের জীবনেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে। আল্লাহ চাইলে কাউকে ক্ষমাও করতে পারেন—এই বিশ্বাস থেকেই তিনি উদাহরণটি তুলে ধরেছিলেন।

তিনি দাবি করেন, তার বক্তব্যের পূর্ণ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে এবং সম্পূর্ণ বক্তব্য দেখলে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। আংশিক ভিডিও বা বক্তব্য দিয়ে ভুল ব্যাখ্যা ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াত প্রার্থী।

আরও পড়ুন:

বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘূর্ণিঝড় আকভান এর গতিপথ পরিবর্তন, আঘাত হানবে কোথায়?

১

নিজের নামে নিবন্ধিত নয় এমন সিম ব্যবহার করলে কী সমস্যা হতে পারে?

২

আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৩

পাঁচটি নয়, এক এনআইডিতে বর্তমানে কয়টি সিমের অনুমতি?

৪

শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে নতুন নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের

৫

লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৬

স্কুল-কলেজে এআই বিভাগ চালুর উদ্যোগ, কী জানালেন শিক্ষামন্ত্রী

৭

আজ ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস

৮

মাদ্রাসায় আধুনিক শিক্ষার উদ্যোগ, হচ্ছে আইসিটি ও আরবি ল্যাব

৯

মধ্যপ্রাচ্যে কর্মী পাঠানোর ব্যয় ২ লাখে রাখার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

১০

মোবাইলের এই সেটিংস চালু করলেই কি ফোনের গতি বেড়ে যায়?

১১

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

১২

বর পছন্দ না হওয়ায় বিয়ে ভাঙতে বিষ মেশানো মিষ্টি পাঠালেন কনে

১৩

বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় মাভাবিপ্রবি, বাংলাদেশে ষষ্ঠ

১৪

দেশের বাজারে সোনার দামে আবারও বড় পতন

১৫

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

১৬

কাভার্ডভ্যান উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৭

মেয়ের বাসা থেকে আটক সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

১৮

আজ ঢাকায় যেসব কর্মসূচি রয়েছে

১৯

২০৩০ বিশ্বকাপেও থাকছে হাইড্রেশন ব্রেকের সম্ভাবনা, নতুন পরিকল্পনা ফিফার

২০