অনলাইন ডেস্ক
৫ ডিসেম্বর ২০২৫, ২:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২২ জন

বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার চার যাত্রীর মর্মান্তিক মৃত্যু

ছবি : সংগৃহীত
২৬৪

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা–বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কৈডুবি সদরদী রেলক্রসিংয়ের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আক্তার হোসেন।

পুলিশ জানায়, ভাঙ্গা থেকে টেকেরহাটগামী একটি অটোরিকশা চুমুরদী ইউনিয়নের দিকে যাচ্ছিল। পথে কৈডুবি সদরদী রেলক্রসিং এলাকায় বাসের সঙ্গে সংঘর্ষ হলে অটোরিকশার চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর কিছুক্ষণ ঢাকা–বরিশাল মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। পুলিশ ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

 

বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার চার যাত্রীর মর্মান্তিক মৃত্যু

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, টেকেরহাট থেকে ঢাকাগামী একটি অটোরিকশাকে মডার্ন পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইলের এই সেটিংস চালু করলেই কি ফোনের গতি বেড়ে যায়?

১

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

২

বর পছন্দ না হওয়ায় বিয়ে ভাঙতে বিষ মেশানো মিষ্টি পাঠালেন কনে

৩

বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় মাভাবিপ্রবি, বাংলাদেশে ষষ্ঠ

৪

দেশের বাজারে সোনার দামে আবারও বড় পতন

৫

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৬

কাভার্ডভ্যান উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

৭

মেয়ের বাসা থেকে আটক সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

৮

আজ ঢাকায় যেসব কর্মসূচি রয়েছে

৯

২০৩০ বিশ্বকাপেও থাকছে হাইড্রেশন ব্রেকের সম্ভাবনা, নতুন পরিকল্পনা ফিফার

১০

দুই দশক পর আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী

১১

শত বছরের অপেক্ষা শেষে আজ চালু হচ্ছে পাবনা-ঢাকা ট্রেন সার্ভিস

১২

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, দফায় দফায় আঘাত বাহরাইনেও

১৩

প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত আকভান, দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৪

পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তাপমাত্রা নামল ১২.৫ ডিগ্রিতে

১৫

খাবারের খোঁজে বন থেকে বেরিয়ে এলেন আভা আদিবাসীরা

১৬

টানা ৬৫ দিন সূর্য উঠবে না যে শহরে

১৭

পাকিস্তানে ১৪ প্রদেশের আলোচনা, নতুন মর্যাদা পেতে পারে ইসলামাবাদ

১৮

ফাতাহ-৩ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ পাকিস্তানের

১৯

দেড় লাখ ডলারে তুরস্কে তিন বছরের রেসিডেন্সি

২০