আকন্দ সোহাগ | মাদারগঞ্জ প্রতিনিধি
১ মার্চ ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৭ জন

বাজারের ড্রেনের পানি সড়কে,দূর্ভোগে ব্যবসায়ী,ক্রেতা ও পথচারী

৬৫

জামালপুরের মাদারগঞ্জ পৌরশহরের প্রধান বাজার বালিজুড়ী বাজারের কাঁচাবাজার সড়কের পাশের ড্রেনের পানি দীর্ঘদিন ধরে উপচে সড়কের ওপর উঠে পড়েছে। এতে ব্যবসায়ী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

দুর্গন্ধযুক্ত নোংরা পানির কারণে বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থায়ী ব্যবসায়ীরা অভিযোগ করেন, ড্রেনের পানি সড়কে ছড়িয়ে পড়ায় ক্রেতাদের চলাচলে বিঘ্ন ঘটছে এবং ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে।
রোববার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা একাধিক স্থানে ব্লক হয়ে আছে। ফলে স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে ময়লা-যুক্ত পানি সড়কের ওপর উঠে আসছে।
স্থানীয় ব্যবসায়ী ইয়াসমিন মেডিকেল হলের স্বত্বাধিকারী ইসহাক ডাক্তার বলেন, “রোজা ও রমজানের দিনে এভাবে দোকানে বসে থাকা খুবই কষ্টকর। নাকে-মুখে কাপড় বেঁধে দোকানে বসতে হয়। এত দুর্গন্ধে জীবনযাপন করা মুশকিল।” তিনি অভিযোগ করে জানান, একাধিকবার পৌর কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কার্যকর সমাধান মেলেনি।
মুরগি ব্যবসায়ী আবুল বলেন, “আমরা ট্যাক্স-ভ্যাট সবই দিই। তাহলে আমাদের কেন এত ভোগান্তি পোহাতে হবে?” দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, “আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। পৌর সচিবকে আজই পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে মশার উৎপাতে অতিষ্ঠ পৌরবাসী

মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মাদারগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন শেখ হাফিজুর রহমান

বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া

মার্চের ৯ দিনে দেশে এসেছে ১.৫২ বিলিয়ন ডলার রেমিট্যান্স

চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী ট্যাংকার, পথে আরও চারটি

ট্রাম্পের আলোচনা প্রত্যাখ্যান, শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি ইরানের

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর বড় অভিযান: বিপুল অস্ত্র উদ্ধার, আটক ২২

লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১০

যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো মোতায়েন করল ভয়ংকর ‘ডার্ক ঈগল’ ড্রোন

১১

মাদারগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালিত

১২

মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা, আটক ১

১৩

শার্শায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

১৪

র‍্যাব-৪ এর অভিযানে অস্ত্র ও নগদ টাকাসহ চার ছিনতাইকারী গ্রেফতার

১৫

মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে কলেজ ছাত্র খুন, গ্রেফতার ২

১৬

২ দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

১৭

ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচল বন্ধে চিলমারী–রৌমারী রুটে দুর্ভোগ

১৮

মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ

১৯

মাদারগঞ্জে বউয়ের সাথে ঝগড়ার জেরে শ্বশুরবাড়ির লোকজনের মারধরের শিকার আক্কাস আলী

২০