Alokito Janapad ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

৩৫

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদিত ৩ কোটি টাকার অনুদানের চেক বুধবার সচিবালয়ে প্রতিনিধিদের হাতে হস্তান্তর করা হয়েছে।

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (ক্রিসমাস) উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদিত ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে এ অনুদানের চেক তুলে দেওয়া হয়।

গত বছর বড়দিন উপলক্ষে এ খাতে অনুদানের পরিমাণ ছিল ২ কোটি টাকা। এবার অনুদানের পরিমাণ ১ কোটি টাকা বাড়িয়ে ৩ কোটি টাকা অনুমোদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে সংসদ সদস্য ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ এবং ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১৮ থেকে ২৪ হাজার টাকা করার প্রস্তাব সিপিডির

১

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

২

ষষ্ঠ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে নতুন সুযোগ দিল শিক্ষা বোর্ড

৩

টানা সাত টেস্ট ও কাউন্টি ক্রিকেট, চোটের শঙ্কায় হাসান মাহমুদ

৪

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে আসছে এআই ও আধুনিক প্রযুক্তির পাঠ

৫

ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে মানতে হবে নতুন নিয়ম

৬

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গাড়িতে আগুন

৭

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের গুরুত্বপূর্ণ আদেশ

৮

এনআইডি সেবায় হয়রানি ও দুর্নীতি বন্ধে কঠোর অবস্থানে ইসি

৯

ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা, ব্যাপক ভাঙচুর

১০

বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

১১

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, ৩৯ কারখানা বন্ধ

১২

এবার মেঘনা আলমকে দুদকের তলব

১৩

২১ প্রকল্প নিয়ে আজ একনেকের বৈঠক

১৪

রোহিঙ্গা শিশুদের শিক্ষা নিয়ে উদ্বেগ, পাশে দাঁড়ানোর আহ্বান এইচআরডব্লিউর

১৫

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, ভরি কত?

১৬

বিশ্ববিদ্যালয়গুলো যেন ডিগ্রি বিক্রি না করে, ইউল্যাব উপাচার্যের সতর্কবার্তা

১৭

মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট

১৮

আজ বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকা

১৯

কম সময়ে তৈরি স্বাস্থ্যকর সালাদ, স্বাদে-গুণে ভরপুর কাবলি ছোলা

২০