নিজস্ব প্রতিবেদক
৩০ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৮ জন

ফরিদপুর বোয়ালমারীতে দশম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

১১৩

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পারিবারিক অভিমানের জেরে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত তন্দ্রা দাস (১৫) জয়পাশা সৈয়দ ফজলুল হক একাডেমির ছাত্রী। তিনি উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী দত্তপাড়া গ্রামের তাপস দত্তের কন্যা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে পরিবারের সদস্যরা তাকে নিজ কক্ষে অচেতন অবস্থায় দেখতে পান। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে ঘুম থেকে উঠে তন্দ্রা তার কক্ষে যায়। সকাল প্রায় ৮টার দিকে খাবারের জন্য ডাকতে গিয়ে পরিবারের সদস্যরা দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। একাধিকবার ডাকাডাকি করেও সাড়া না পেলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। তখন তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভাষ চন্দ্র অধিকারী জানান, তন্দ্রা একজন মেধাবী শিক্ষার্থী ছিল। তার আকস্মিক মৃত্যুতে শিক্ষক-শিক্ষার্থীরা শোকাহত।

এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নেয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে একটি ইউডি মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচল বন্ধে চিলমারী–রৌমারী রুটে দুর্ভোগ

মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ

মাদারগঞ্জে বউয়ের সাথে ঝগড়ার জেরে শ্বশুরবাড়ির লোকজনের মারধরের শিকার আক্কাস আলী

মাদারীপুরের রাজৈরে জামায়াতের উদ্যাগে রাস্তা মেরামত

জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাহে রমজান উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কোরআন শরীফ বিতরণ

জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাদারগঞ্জে ফারিয়া এর আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

জ্বালানি তেলের দাম বৃদ্ধির গুঞ্জনে মাদারগঞ্জে ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড়

ডা: কামাল আহমেদ রাণীশংকৈলে যোগদান ঘিরেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভ

১০

গোপালগঞ্জে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম মাহতাব উদ্দিন

১১

রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

মাদারগঞ্জে কাটাখালী ব্রিজে নেই রেলিং, ঝুঁকিতে এলাকাবাসী

১৩

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেল-গ্যাসের দামে অস্থিরতা

১৪

এটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়: তিশা

১৫

ইরান যুদ্ধের কৌশলে চাপে যুক্তরাষ্ট্রের অর্থভান্ডার

১৬

রংপুরে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় যুবদল নেতাদের জামিন

১৭

মেট্রোরেলসহ রেলভাড়ায় ২৫% ছাড় পাচ্ছেন শিক্ষার্থী, প্রবীণ ও প্রতিবন্ধীরা

১৮

ডুয়েটে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯

দোল উৎসবে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রী গুরুতর আহত

২০