নিজস্ব প্রতিবেদক
১৭ জানুয়ারি ২০২৬, ১১:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৮ জন

পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ মন্দির পরিচালনা পরিষদের নতুন কমিটি গঠন

১৫৭

পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ মন্দিরের প্রতিষ্ঠাকালীন নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মতুয়া ভক্তের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে মন্দির পরিচালনা পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) শাহবাগস্থ পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ মন্দির প্রাঙ্গণে আয়োজিত সভায় ২০২৬-২০২৭ মেয়াদের এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত পরিচালনা পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মতুয়া কালীপদ মৃধা। নির্বাহী সভাপতি নির্বাচিত হয়েছেন মতুয়া রনজিত কুমার মল্লিক। এছাড়া কার্যকরী সভাপতি হিসেবে মতুয়া সুমন মণ্ডল এবং সাধারণ সম্পাদক হিসেবে মতুয়া নৃপেন্দ্র নাথ হীরা দায়িত্ব গ্রহণ করেছেন।
কমিটি গঠনের লক্ষ্যে সভায় উপস্থিত সকল ভক্ত খোলামেলা আলোচনায় অংশ নেন। আলোচনার ভিত্তিতে অধ্যাপক মতুয়া প্রদীপ হালদার, মতুয়া রতন মণ্ডল, মতুয়া পবিত্র মিস্ত্রি, মতুয়া শশাঙ্ক বর, মতুয়া আশীষ বাকচী, মতুয়া বিপুল মৌলিক ও মতুয়া হিরন্ময় বারুরি—এই সাত সদস্যের একটি প্রতিনিধি দল সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করে।
পরে অধ্যাপক মতুয়া প্রদীপ হালদার আনুষ্ঠানিকভাবে পরিচালনা পরিষদের নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত ভক্তরা হরিধ্বনির মাধ্যমে নবগঠিত কমিটিকে স্বাগত জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে সিদ্ধান্ত গ্রহণকারী সদস্যদের সঙ্গে নিয়ে নতুন পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের চরণে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম মাহতাব উদ্দিন

রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জে কাটাখালী ব্রিজে নেই রেলিং, ঝুঁকিতে এলাকাবাসী

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেল-গ্যাসের দামে অস্থিরতা

এটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়: তিশা

ইরান যুদ্ধের কৌশলে চাপে যুক্তরাষ্ট্রের অর্থভান্ডার

রংপুরে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় যুবদল নেতাদের জামিন

মেট্রোরেলসহ রেলভাড়ায় ২৫% ছাড় পাচ্ছেন শিক্ষার্থী, প্রবীণ ও প্রতিবন্ধীরা

ডুয়েটে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দোল উৎসবে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রী গুরুতর আহত

১০

চৌডালায় ‘ক্যাপ্টেন’ পরিচয়ে জমি দখলের অভিযোগ, ভূমিদস্যুর বিচারের দাবিতে মানববন্ধন

১১

মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১২

ঢাকাসহ ৭ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৩

মাদারগঞ্জে সড়ক সংস্কার কাজ বন্ধ, দুর্ভোগ চরমে

১৪

ইরানে হামলায় যোগ দেবে না যুক্তরাজ্য: প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৫

সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

১৬

নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি গ্রেফতার তিন

১৭

কয়রায় চাঁদা দাবিকে কেন্দ্র করে ব্যবসায়ীর উপর হামলা, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা

১৮

গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল

১৯

বাড়িতে ঢুকে বউ-বাচ্চাসহ গুলি করার হুমকি দিয়েছে রংপুর যুবদল নেতা দল থেকে বহিষ্কার

২০