Alokito Janapad
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২৪ জন

পীরগঞ্জে প্রতিবন্ধীর গমক্ষেতে ‘বিষ’ প্রয়োগে ফসল নষ্টের অভিযোগ

২৭২

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক প্রতিবন্ধী কৃষকের গমক্ষেতে বিষাক্ত স্প্রে ছিটিয়ে ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার পীরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কাঞ্চন ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে ওই কৃষকের প্রায় ৩১ শতক জমির গম গাছ পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষকের নাম আইনুল হক। তিনি ওই গ্রামের বাসিন্দা এবং একজন শারীরিক প্রতিবন্ধী। তাঁর অভিযোগ, দীর্ঘদিনের শত্রুতার জেরে প্রতিপক্ষরা রাতের আঁধারে এই ঘটনা ঘটিয়েছে।
আইনুল হক জানান, ধারদেনা করে নিজের ৩১ শতক জমিতে গমের আবাদ করেছিলেন তিনি। চলতি মৌসুমে ফলনও বেশ ভালো হয়েছিল। কিন্তু গত বৃহস্পতিবার সকালে ক্ষেতে গিয়ে তিনি দেখতে পান, সবুজ গম গাছগুলো হঠাৎ হলুদ হয়ে শুকিয়ে গেছে।
তিনি আক্ষেপ করে বলেন, “আমার তো চলার মতো অন্য কোনো পথ নেই। এই গমই ছিল একমাত্র আয়ের উৎস। রাতের আঁধারে কারা বিষ দিয়ে আমার সব শেষ করে দিল, আমি এর বিচার চাই।”
স্থানীয় বাসিন্দারা জানান, ফসল নষ্ট করার মতো এমন অমানবিক কাজ মেনে নেওয়া যায় না। একজন প্রতিবন্ধী মানুষের ওপর এমন অত্যাচার অত্যন্ত দুঃখজনক। তারা দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান বলেন, “এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ আমাদের কাছে আসেনি। অভিযোগ পেলে আমরা মাঠ পর্যায়ে তদন্ত করব।”
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজারুল ইসলাম জানান, ফসল নষ্টের বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে পুলিশ দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
ক্ষতিগ্রস্ত কৃষক আইনুল হক জানান, তিনি প্রতিকার চেয়ে স্থানীয় প্রশাসন ও থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজের নামে নিবন্ধিত নয় এমন সিম ব্যবহার করলে কী সমস্যা হতে পারে?

১

আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

পাঁচটি নয়, এক এনআইডিতে বর্তমানে কয়টি সিমের অনুমতি?

৩

শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে নতুন নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের

৪

লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৫

স্কুল-কলেজে এআই বিভাগ চালুর উদ্যোগ, কী জানালেন শিক্ষামন্ত্রী

৬

আজ ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস

৭

মাদ্রাসায় আধুনিক শিক্ষার উদ্যোগ, হচ্ছে আইসিটি ও আরবি ল্যাব

৮

মধ্যপ্রাচ্যে কর্মী পাঠানোর ব্যয় ২ লাখে রাখার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

৯

মোবাইলের এই সেটিংস চালু করলেই কি ফোনের গতি বেড়ে যায়?

১০

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

১১

বর পছন্দ না হওয়ায় বিয়ে ভাঙতে বিষ মেশানো মিষ্টি পাঠালেন কনে

১২

বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় মাভাবিপ্রবি, বাংলাদেশে ষষ্ঠ

১৩

দেশের বাজারে সোনার দামে আবারও বড় পতন

১৪

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

১৫

কাভার্ডভ্যান উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৬

মেয়ের বাসা থেকে আটক সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

১৭

আজ ঢাকায় যেসব কর্মসূচি রয়েছে

১৮

২০৩০ বিশ্বকাপেও থাকছে হাইড্রেশন ব্রেকের সম্ভাবনা, নতুন পরিকল্পনা ফিফার

১৯

দুই দশক পর আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০