আন্তর্জাতিক ডেস্ক
১০ জানুয়ারি ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪০৬ জন

পাকিস্তানে বোমা হামলায় জমিয়ত নেতা নিহত

পাকিস্তানে বোমা হামলায় জমিয়ত নেতা নিহত
ছবি : সংগৃহীত
৪৬০

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার লোয়ার দক্ষিণ ওয়াজিরিস্তানে বোমা বিস্ফোরণে জমিয়তে উলামায়ে ইসলাম (ফজলুর রহমান)–এর সিনিয়র নেতা মাওলানা সুলতান মোহাম্মদ নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় প্রশাসন ও পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার (৯ জানুয়ারি) কানড়া চেনা এলাকায় একটি মাদ্রাসার কাছে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরিত একটি দেশীয় তৈরি বোমা পুঁতে রাখা হয়েছিল। হামলার মূল লক্ষ্য ছিলেন মাওলানা সুলতান মোহাম্মদ। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম (ফ)-এর পাশাপাশি ফেডারেশন অব আরবিক মাদ্রাসাস (ওয়াফাকুল মাদারিস আল-আরাবিয়া)-এর জেলা সভাপতির দায়িত্বেও ছিলেন।

বিস্ফোরণের পর তাকে দ্রুত চিকিৎসার জন্য ডেরা ইসমাইল খানে নেওয়া হচ্ছিল। তবে পথে অবস্থার অবনতি হলে তিনি মৃত্যুবরণ করেন।

লোয়ার দক্ষিণ ওয়াজিরিস্তানের জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) মোহাম্মদ তাহির শাহ ওজির জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। হামলার পেছনে কারা জড়িত তা শনাক্তে ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামত বিশ্লেষণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে বলেও তিনি জানান।

নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণে জানা গেছে, গত দুই বছরে দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা ও বারমাল তহসিল এলাকায় জমিয়তে উলামায়ে ইসলাম (ফ)-এর নেতা ও ধর্মীয় ব্যক্তিত্বদের লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ এই হামলাটি সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করা হচ্ছে।

এদিকে, জমিয়তে উলামায়ে ইসলাম (ফ)-এর প্রধান মাওলানা ফজলুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মাওলানা সুলতান মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তাকে একজন নিষ্ঠাবান, সাহসী ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে উল্লেখ করেন।

সূত্র: ডন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০