Advertisement
Alokito Janapad ডেস্ক
২৯ নভেম্বর ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩০ জন

পাকিস্তানের সঙ্গে টিসিবির পাঁচ বছরের চুক্তি

৪৮

নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি, রপ্তানি ও সরবরাহব্যবস্থা শক্তিশালী করতে পাকিস্তানের ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তানের (টিসিপি) সঙ্গে পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে সরকারি পর্যায়ে বাণিজ্য সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।

রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ এবং পাকিস্তানের পক্ষে ঢাকায় নিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার এতে স্বাক্ষর করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার-থেকে-সরকার পর্যায়ে বাণিজ্য সহযোগিতা বাড়ানো, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং আমদানির বিকল্প উৎস বৈচিত্র্যময় করাই এ উদ্যোগের লক্ষ্য।

চুক্তির আওতায় দুই দেশ নিজেদের প্রয়োজন ও পারস্পরিক সম্মতির ভিত্তিতে চাল, গম, চিনি, ভোজ্যতেল ও ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য, কৃষিপণ্য এবং কৃষি উপকরণ আমদানি ও রপ্তানি করতে পারবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাণিজ্য সচিব শরীফ উদ্দিন আহমেদসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে পাকিস্তান থেকে পণ্য আমদানির ক্ষেত্রে শুল্কায়ন ও পরীক্ষার প্রক্রিয়াতেও পরিবর্তন এসেছে।

এর আগে পাকিস্তান থেকে আমদানি করা সব পণ্যের চালান শতভাগ সরেজমিন পরিদর্শনের আওতায় ছিল। জাতীয় রাজস্ব বোর্ড পাকিস্তান থেকে আসা পণ্যকে অ্যাসিকুডা ওয়ার্ল্ড ব্যবস্থার ‘রেড লেন’ তালিকায় রেখেছিল। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রায় দেড় মাস পর এসব পণ্যকে ওই তালিকা থেকে অব্যাহতি দেওয়া হয়। ফলে প্রতিটি চালান খালাসের আগে সহকারী কমিশনার বা ডেপুটি কমিশনার পর্যায়ের কর্মকর্তার বাধ্যতামূলক সরেজমিন পরিদর্শনের নিয়ম তুলে নেওয়া হয়।

এরপর সরকারি পর্যায়ে পাকিস্তান থেকে পণ্য আমদানির আলোচনা আরও গতি পায়। বিশেষ করে চাল আমদানি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছিল।

তবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও নৃশংসতার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চাওয়ার বিষয়টি দীর্ঘদিন ধরে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অস্বস্তির কারণ। স্বাধীনতার পর পাঁচ দশকেরও বেশি সময় ধরে দুই দেশের সরাসরি বাণিজ্যিক সম্পর্কও সীমিত ছিল।

নতুন সমঝোতা স্মারকের মাধ্যমে দুই দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক সংস্থাগুলোর মধ্যে সহযোগিতার একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনআইডি সংশোধনের নতুন নিয়ম, বয়স পরিবর্তন ও আবেদন পদ্ধতি

১

৬৪ জেলায় বাংলালিংক Wi-Fi Calling, কীভাবে চালু করবেন?

২

গোপালগঞ্জে বন্ধ ১ লাখ ৭০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব

৩

১৬ বছরেই এনআইডি পাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে

৪

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের শঙ্কা, ‘কানি’ নিয়ে কী জানা যাচ্ছে

৫

নতুন প্রযুক্তিতে বদলাচ্ছে বাজাজ ডমিনার ৪০০, থাকছে ৩৪৯ সিসির ইঞ্জিন

৬

পাকিস্তানের সঙ্গে টিসিবির পাঁচ বছরের চুক্তি

৭

মধ্যপ্রাচ্যের পর আফ্রিকায় ঘাঁটি গড়ছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের

৮

সাংবাদিকের নিরাপত্তা কি আজও উপেক্ষিত? রাজৈরে সাংবাদিক নাদিরের ওপর হামলা আমাদের কী বার্তা দেয়?

৯

মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত ৭০ ছাড়াল

১০

কোন সিমের নেটওয়ার্ক সবচেয়ে দুর্বল? বিটিআরসির রিপোর্টে উঠে এলো চমকপ্রদ তথ্য!

১১

জিপি সিমে চালু হলো Google Pay রিচার্জ সুবিধা এক ক্লিকেই মিলবে ব্যালেন্স

১২

মদিনাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে অগ্নিকাণ্ড, জরুরি অবতরণে আহত বহু যাত্রী

১৩

জেলা থেকে জেলায় ফ্রিজ-মোটরসাইকেল পাঠানোর নতুন সুযোগ ডাক বিভাগে

১৪

মোটরসাইকেল কিনলেই দুটি বিএসটিআই অনুমোদিত হেলমেট ফ্রি!

১৫

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া ঐক্য নয়: জামায়াত আমির

১৬

দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ বিপিডিবির

১৭

ইউরোপে উৎপাদন বাড়াতে নতুন কারখানার পথে বিওয়াইডি

১৮

প্রায় ছয় দশক পর কোপা লিবার্তাদোরেসে ব্রাজিলের নতুন ইতিহাস

১৯

বেসরকারি চাকুরিজীবীদের রিটার্ন জমা দেওয়ার নিয়ম (চালান সহ)

২০