রিয়াজুল হক সাগর, রংপুর প্রতিনিধি
২৯ জানুয়ারী ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২ জন

নির্বাচনী প্রচারণার সময় বিভিন্ন স্থানে নারীদের হেনস্থার অভিযোগ: আখতার

৬৮

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশে প্রচার-প্রচারণা তুঙ্গে। প্রার্থী, কর্মী,সমর্থক ও সাধারণ ভোটারদের ব্যস্ততায় সরগরম ভোটের মাঠ। তবে নির্বাচনী প্রচারণার সময় বিভিন্ন স্থানে নারীদের হেনস্থার অভিযোগ ওঠায় উদ্বেগ তৈরি হয়েছে। নারী কর্মীদের হিজাব খুলে নেওয়া ও অশালীন মন্তব্যের মতো ঘটনার খবর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া, পীরগাছা) আসনের প্রার্থী আখতার হোসেন বলেন, যারা নারীদের হেনস্থা করছে, তারা আওয়ামী লীগের ইতিহাসকেই রিপিট করছে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে পীরগাছা উপজেলার তৈয়ব গ্রামে শাপলা কলি মার্কার উঠান বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, যারা নারীদের হেনস্থা করছেন, তারা আওয়ামী লীগের অতীতের জঘন্য ইতিহাসের পুনরাবৃত্তি করছেন। আমরা ভুলে যাইনি ২০১৮ সালে নোয়াখালীর সুবর্ণচরে নৌকায় ভোট না দেওয়ার কারণে একজন নারী ধর্ষণের শিকার হয়েছিলেন। সেই বিভীষিকাময় ঘটনার পুনরাবৃত্তি আমরা আর এই বাংলাদেশে দেখতে চাই না।

তিনি আরও বলেন, ভোটের কাজ করতে গিয়ে যারা নারীদের হেনস্থা করছে, তারা আসলে সেই একই সহিংস ও ভয়ভীতি প্রদর্শনের রাজনীতির দিকেই দেশকে ঠেলে দিচ্ছে। আমরা সরকার ও প্রশাসনের কাছে উদাত্ত কণ্ঠে দাবি জানাই৷ যেখানেই এমন ঘটনা ঘটবে, যে দলেরই হোক, যত বড় নেতা বা কর্মীই হোক না কেন, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও শঙ্কা প্রকাশ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, নির্বাচনের শুরু থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগের কথা নির্বাচন কমিশনকে জানিয়ে আসছি। সাম্প্রতিক সময়ে আমরা দেখছি, ভোটের প্রচারণায় অংশ নিতে বের হওয়া নারীরা হেনস্থার শিকার হচ্ছেন। এটি একদিকে মানুষের পোশাকের স্বাধীনতার ওপর আঘাত, অন্যদিকে ভোটাধিকার প্রয়োগ ও ভোট চাইবার মৌলিক অধিকারকে খর্ব করার শামিল।

ঢাকা-৮ আসনে ধারাবাহিক হামলার প্রসঙ্গ টেনে আখতার হোসেন বলেন, অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, ঢাকা-৮ আসনে নাছির উদ্দীন পাটোয়ারী ভাইয়ের ওপর বারবার হামলা চালানো হচ্ছে। আমরা লক্ষ্য করেছি, একটি নির্দিষ্ট দলের পক্ষ থেকেই এসব হামলা হচ্ছে। সেখানে ছাত্রদলের কর্মীরা হামলায় জড়িত ছিল। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই।

তিনি আরও বলেন, নির্বাচনের সময় “লেভেল প্লেয়িং ফিল্ড” নিয়ে যে আশঙ্কার কথা আমরা বলেছিলাম, সাম্প্রতিক ঘটনাগুলো সেই আশঙ্কাকেই বাস্তব করে তুলছে। আমরা প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে স্পষ্টভাবে বলতে চাই, যারা সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করছে, যারা নারীদের হিজাব নিয়ে টানাহেঁচড়া করছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সে সময় স্থানীয় জামায়াতে ইসলামী ও এনসিপির বিষয় পর্যায়ের নেতাকর্মী উনি ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা

নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ রয়েছে: রংপুরে নির্বাচন কমিশনার

নরসিংদীতে গুলি, ইয়াবা ও নগদ টাকাসহ দুইজন গ্রেফতার

রাজৈরে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে তারেক জিয়ার প্রতিশ্রুতি বিমানবন্দর মেডিকেল ক্যাডেট কলেজ ও আইটি হাব করা হবে

মাদারগঞ্জে মোস্তাফিজুর রহমান বাবুলের পক্ষে শুভগাছায় উঠান বৈঠক অনুষ্ঠিত

রংপুরের শিক্ষার উজ্জল নক্ষত্র প্রফেসর ড. মুহাম্মদ রেজাউল হক আর নেই

গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ

আশুলিয়ার লাশ পোড়ানো মামলা: রায় পূর্ণবিবেচনার দাবিতে মাদারীপুরে মানববন্ধন

গোপালগঞ্জে কাপড় ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা, প্রায় ৭০ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ

১০

জনগণই সব কিছু ঠিক করবে বলে মন্তব্য: সাভারে নাহিদ ইসলাম

১১

মাদারগঞ্জের তারতাপাড়ায় মোস্তাফিজুর রহমান বাবুলের পক্ষে বিশাল গণমিছিল অনুষ্ঠিত

১২

কাজ শেষে বাসায় ফেরা হলো না ইউপি সচিব তোজাম্মেলের

১৩

সাভারের তেঁতুলঝোড়া কলেজে মক ভোটিং কেন্দ্র পরিদর্শন: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৪

গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

১৫

গোপালগঞ্জ-১ আসনে ‘কারাবন্দী’ বনাম ‘মাঠের প্রার্থীর’ চতুর্মুখী লড়াইয়ের আভাস

১৬

সাভারে ডিবি পুলিশের অভিযানে IMEI পরিবর্তন চক্রের দুই সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৯টি চোরাই মোবাইল

১৭

মেয়ে নিয়ে হেলিকপ্টারে করে মেলায় এলেন জামাই, রাজৈরে চাঞ্চল্য

১৮

কয়রা/পাইকগাছায় জমে উঠছে বিএনপি-জামায়াতের লড়াই

১৯

ভোট জালিয়াতি করার দুরভিসন্ধি আঁকে সঙ্গে সঙ্গে জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: মামুনুল হক

২০