Alokito Janapad ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ৫:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩ জন

নাগরিকত্বের পরিচয় অনিশ্চিত, ৪ দিন ধরে সীমান্তে নারী

৪০

ভারত নাকি বাংলাদেশ—কোন দেশের নাগরিক, তা নিয়ে জটিলতা তৈরি হওয়ায় দুই দেশের সীমান্তের মধ্যবর্তী নিরপেক্ষ এলাকায় গত চার দিন ধরে আটকে রয়েছেন প্রায় ৩০ বছর বয়সী এক নারী। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি—কেউই তাঁর নাগরিকত্ব নিশ্চিত করতে পারেনি। ফলে খোলা আকাশের নিচে সামান্য খাবার, পানি ও একটি পাতলা কম্বল নিয়ে দিন কাটছে তাঁর।

ঘটনাটি ভারতের আসাম রাজ্যের কাকড়িপাড়া সীমান্ত চৌকি এবং বাংলাদেশের জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তসংলগ্ন এলাকায়। গত মঙ্গলবার থেকে ওই নারী সীমান্তের মধ্যবর্তী নিরপেক্ষ এলাকায় অবস্থান করছেন। শনিবার দুপুর পর্যন্ত তাঁকে নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কোনো সমাধান হয়নি।

সীমান্তে আটকে থাকা ওই নারীর একটি ছবি প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যায়, মাটিতে খড় বিছিয়ে তার ওপর পাতলা কম্বল পেতে বসে আছেন তিনি। পাশে রয়েছে কয়েকটি খাবারের প্যাকেট ও পানির বোতল। স্থানীয় বাসিন্দারা মানবিক বিবেচনায় তাঁকে খাবার ও পানি দিয়ে সহায়তা করছেন বলে জানিয়েছে বিজিবি।

বিএসএফের দাবি, ওই নারী বাংলাদেশের নাগরিক। ভিক্ষুকের ছদ্মবেশে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে আসামে প্রবেশের চেষ্টা করেছিলেন তিনি। বিষয়টি বুঝতে পেরে তাঁকে ভারতে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে তাঁকে জোর করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়নি বলেও দাবি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

অন্যদিকে বিজিবির বক্তব্য, বিএসএফ ওই নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছিল। তবে তিনি বাংলাদেশের নাগরিক কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়ার মতো তথ্য তাদের হাতে নেই। তাঁকে বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ অবশ্য অস্বীকার করেছে বিএসএফ।

বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই নারী নিজের পরিচয় ও ঠিকানা সম্পর্কে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছেন। নিজের নাম ফুজি বেগম এবং বাবার নাম হানিফ বলে জানিয়েছেন তিনি। তবে বাড়ির ঠিকানা কখনো পিরোজপুর, কখনো ঝালকাঠি, আবার কখনো বরিশাল বলে উল্লেখ করেছেন। পরিচয়সংক্রান্ত এসব অসংগতির কারণে তাঁর নাগরিকত্ব নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

এদিকে, বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে বিজিবি। বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানিয়েছেন, সমস্যার সুনির্দিষ্ট সমাধান না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।

তিনি জানান, সীমান্তের মধ্যবর্তী এলাকায় আটকে থাকা ওই নারীর কাছে পর্যাপ্ত খাবার ছিল না। এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা মানবিক বিবেচনায় তাঁকে কয়েক বোতল পানি ও কিছু শুকনো খাবার দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে হরিণ নিধনের চিহ্ন, ২৮ কেজি মাংসসহ দেহাবশেষ জব্দ

১

ইয়াবাসহ আটক নোবিপ্রবির ল্যাব টেকনিশিয়ান, সাবেক ছাত্রলীগ নেতা

২

জার্মানির স্টুডেন্ট ভিসায় চালু হচ্ছে ডিজিটাল আবেদন

৩

ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, কমল ক্যাটাগরি

৪

সোনম ওয়াংচুকের চলাফেরায় ৬০ দিনের নিষেধাজ্ঞা

৫

নাগরিকত্বের পরিচয় অনিশ্চিত, ৪ দিন ধরে সীমান্তে নারী

৬

দিল্লিতে ৫০ শতাংশ সরকারি কর্মীর হোম অফিসের নির্দেশ

৭

নওগাঁয় ট্রাফিক জরিমানা আদায়ে নতুন ব্যবস্থা, ঘটনাস্থলেই বিকাশ-কার্ডে দেওয়া যাবে টাকা

৮

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সৌদিতে দুই নাগরিকের মৃত্যুদণ্ড

৯

আজ প্রথমবারের মতো স্পেনের ১০ নম্বর জার্সি পাচ্ছেন লামিনে ইয়ামাল

১০

ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, বিপুল মজুতের সম্ভাবনা

১১

হাম পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ, ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু ও ১৫৮ রোগী শনাক্ত

১২

সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের র‍্যালি-মানববন্ধন

১৩

ফেব্রুয়ারির মধ্যে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

১৪

৩ লাখ ৩২ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে

১৫

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

১৬

নারীর হৃদরোগের ঝুঁকি বাড়ে জীবনের যেসব পর্যায়ে

১৭

শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস, ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

১৮

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ছে

১৯

তিন দাবিতে শাহবাগে অবস্থান, দ্রুত নিয়োগ চান ১৮তম নিবন্ধনধারীরা

২০