রিপোর্ট বাংলাদেশ~
২ মে ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৬ জন

নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ

৬৬

সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের গুলশানে থাকা ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ বুধবার এ আদেশ দেন।

দুদকের তথ্য অনুযায়ী, নসরুল হামিদের গুলশানে ৩৭ দশমিক ৯৫ শতাংশ জমি রয়েছে। জমিটি হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশন লিমিটেডের নামে নামজারি করা হয়েছে। আদালত শুনানি নিয়ে ওই জমি জব্দের আদেশ দিয়েছেন।

এর আগে গত ২০ এপ্রিল নসরুল হামিদের তিনটি অ্যাপার্টমেন্ট ও একটি ফ্ল্যাট জব্দের আদেশ দেন আদালত। এ ছাড়া তাঁর তিনটি ল্যান্ড ক্রুজার গাড়িও জব্দ ও ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।

নসরুল হামিদনসরুল হামিদফাইল ছবি

সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের গুলশানে থাকা ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ বুধবার এ আদেশ দেন।

দুদকের তথ্য অনুযায়ী, নসরুল হামিদের গুলশানে ৩৭ দশমিক ৯৫ শতাংশ জমি রয়েছে। জমিটি হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশন লিমিটেডের নামে নামজারি করা হয়েছে। আদালত শুনানি নিয়ে ওই জমি জব্দের আদেশ দিয়েছেন।

এর আগে গত ২৭ জানুয়ারি নসরুল হামিদের ছেলে জারিফ হামিদের নামে থাকা একটি ফ্ল্যাট জব্দ এবং তাঁর ১৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। জারিফের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দেন আদালত।

গত ১৬ জানুয়ারি নসরুল হামিদ ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে নসরুল হামিদ ক্ষমতার অপব্যবহার করে স্ত্রী সীমা হামিদের নামে জ্ঞাত আয়ের সঙ্গে ৬ কোটি ৯৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করেন।

এর আগে অবৈধ সম্পদ অর্জন এবং ৯৮টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে নসরুল হামিদের বিরুদ্ধে গত বছরের ২৬ ডিসেম্বর মামলা করে দুদক। এ ছাড়া জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাঁর স্ত্রী সীমা হামিদ ও ছেলে জারিফ হামিদের নামেও পৃথক মামলা করে সংস্থাটি। এসব মামলায় নসরুল হামিদকেও আসামি করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা

নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ রয়েছে: রংপুরে নির্বাচন কমিশনার

নরসিংদীতে গুলি, ইয়াবা ও নগদ টাকাসহ দুইজন গ্রেফতার

রাজৈরে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে তারেক জিয়ার প্রতিশ্রুতি বিমানবন্দর মেডিকেল ক্যাডেট কলেজ ও আইটি হাব করা হবে

মাদারগঞ্জে মোস্তাফিজুর রহমান বাবুলের পক্ষে শুভগাছায় উঠান বৈঠক অনুষ্ঠিত

রংপুরের শিক্ষার উজ্জল নক্ষত্র প্রফেসর ড. মুহাম্মদ রেজাউল হক আর নেই

গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ

আশুলিয়ার লাশ পোড়ানো মামলা: রায় পূর্ণবিবেচনার দাবিতে মাদারীপুরে মানববন্ধন

গোপালগঞ্জে কাপড় ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা, প্রায় ৭০ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ

১০

জনগণই সব কিছু ঠিক করবে বলে মন্তব্য: সাভারে নাহিদ ইসলাম

১১

মাদারগঞ্জের তারতাপাড়ায় মোস্তাফিজুর রহমান বাবুলের পক্ষে বিশাল গণমিছিল অনুষ্ঠিত

১২

কাজ শেষে বাসায় ফেরা হলো না ইউপি সচিব তোজাম্মেলের

১৩

সাভারের তেঁতুলঝোড়া কলেজে মক ভোটিং কেন্দ্র পরিদর্শন: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৪

গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

১৫

গোপালগঞ্জ-১ আসনে ‘কারাবন্দী’ বনাম ‘মাঠের প্রার্থীর’ চতুর্মুখী লড়াইয়ের আভাস

১৬

সাভারে ডিবি পুলিশের অভিযানে IMEI পরিবর্তন চক্রের দুই সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৯টি চোরাই মোবাইল

১৭

মেয়ে নিয়ে হেলিকপ্টারে করে মেলায় এলেন জামাই, রাজৈরে চাঞ্চল্য

১৮

কয়রা/পাইকগাছায় জমে উঠছে বিএনপি-জামায়াতের লড়াই

১৯

ভোট জালিয়াতি করার দুরভিসন্ধি আঁকে সঙ্গে সঙ্গে জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: মামুনুল হক

২০