জাতীয় বেতনস্কেল ২০২৬-এর আলোকে সশস্ত্র বাহিনীর সদস্যদের মূল বেতন, বেতন-ভাতার বিভিন্ন উপাদান এবং অবসরকালীন সুযোগ-সুবিধা নির্ধারণে নতুন যৌথ বাহিনী নির্দেশাবলি জারি করেছে সরকার। এ বিষয়ে রোববার (১৫ নভেম্বর) রাতে গেজেট প্রকাশ করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে গেজেটে স্বাক্ষর করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন। সরকারি চাকরিজীবীদের জন্য নবম বেতন কাঠামোর গেজেট প্রকাশের প্রায় দুই মাস পর সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন ও ভাতা নির্ধারণে এ নির্দেশনা প্রকাশ করা হলো।
প্রকাশিত গেজেটে সশস্ত্র বাহিনীর বিভিন্ন শ্রেণির সদস্যদের বেতন কাঠামো, বেতন-ভাতার উপাদান এবং অবসরকালীন সুযোগ-সুবিধার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আওতায় বাহিনীর বিভিন্ন পদমর্যাদা ও শ্রেণির সদস্যদের জন্য প্রযোজ্য নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনার আওতায় রয়েছেন সশস্ত্র বাহিনীর কমিশন্ড অফিসার, এএফএনএস অফিসার, অফিসার ক্যাডেট, মিডশিপম্যান, ফ্লাইট ক্যাডেট, এএফএনএস ক্যাডেট এবং আইএসএসবি প্রতিযোগীরা।
এ ছাড়া অনারারি কমিশন্ড অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও), সংশ্লিষ্ট জুনিয়র কমিশন্ড পদবির সদস্য, রিক্রুট, এনসি(ই), ধর্মীয় পরামর্শদানকারী কর্মকর্তা, মিলিটারি পুলিশ বা এমওডিসি সদস্য এবং সমপর্যায়ের ব্যক্তিরাও এ নির্দেশনার আওতায় থাকবেন।
প্রকাশিত গেজেট
মন্তব্য করুন