অনলাইন ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৫, ১:৪৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫০ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার পাসের হার দাঁড়িয়েছে ১১.২৫ শতাংশ

ছবি : সংগৃহীত
২৯৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

এ বছর চারুকলা ইউনিটের ১৩০টি আসনের বিপরীতে ৬০২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসের হার ১১.২৫ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ১৪৫ জন ছাত্র এবং ৪৫৭ জন ছাত্রী।

গত ২৯ নভেম্বর চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) অনুষ্ঠিত হয়। এ ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছিলেন ৬ হাজার ৫২১ জন, যার মধ্যে পরীক্ষায় অংশ নেন ৫ হাজার ৩৫২ জন।

ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট (admission.eis.du.ac.bd) থেকে ফল জানতে পারবেন। এছাড়া রবি, এয়ারটেল, বাংলালিংক ও টেলিটক নম্বর থেকে DU FRT<roll no> লিখে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের কাছে চারুকলা অনুষদের ডিন ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে ফল হস্তান্তর করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজও শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া

১

ঘূর্ণিঝড় আকভান এর গতিপথ পরিবর্তন, আঘাত হানবে কোথায়?

২

নিজের নামে নিবন্ধিত নয় এমন সিম ব্যবহার করলে কী সমস্যা হতে পারে?

৩

আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৪

পাঁচটি নয়, এক এনআইডিতে বর্তমানে কয়টি সিমের অনুমতি?

৫

শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে নতুন নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের

৬

লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭

স্কুল-কলেজে এআই বিভাগ চালুর উদ্যোগ, কী জানালেন শিক্ষামন্ত্রী

৮

আজ ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস

৯

মাদ্রাসায় আধুনিক শিক্ষার উদ্যোগ, হচ্ছে আইসিটি ও আরবি ল্যাব

১০

মধ্যপ্রাচ্যে কর্মী পাঠানোর ব্যয় ২ লাখে রাখার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

১১

মোবাইলের এই সেটিংস চালু করলেই কি ফোনের গতি বেড়ে যায়?

১২

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

১৩

বর পছন্দ না হওয়ায় বিয়ে ভাঙতে বিষ মেশানো মিষ্টি পাঠালেন কনে

১৪

বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় মাভাবিপ্রবি, বাংলাদেশে ষষ্ঠ

১৫

দেশের বাজারে সোনার দামে আবারও বড় পতন

১৬

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

১৭

কাভার্ডভ্যান উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৮

মেয়ের বাসা থেকে আটক সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

১৯

আজ ঢাকায় যেসব কর্মসূচি রয়েছে

২০