অনলাইন ডেস্ক
৭ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৭০ জন

ডা. আসিবুলের বেতন স্থগিতের নির্দেশ কেন দেওয়া হবে না: আদালত

ডা. আসিবুল আহসান চৌধুরী। ছবি : সংগৃহীত
৪২৩

চাঁদপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আসিবুল আহসান চৌধুরীর বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না এবং কেন তার বেতন স্থগিতের নির্দেশ জারি করা হবে না—এ বিষয়ে কারণ জানতে চেয়ে আদালত নোটিশ জারি করেছেন।

আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ২০১৮ সালে দায়ের করা এক মামলায় সাক্ষ্য দিতে আদালতে উপস্থিত না হওয়ায় রোববার (৭ ডিসেম্বর) চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) মো. মুজাহিদুর রহমান তাকে শোকজ করেন। একই সঙ্গে মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ আগামী বছরের ৮ জানুয়ারি নির্ধারণ করা হয়।

মামলাটির তথ্য অনুযায়ী, এটি ২০১৮ সালের একটি পুরাতন মামলা। একমাত্র আসামির বিরুদ্ধে ২০২১ সালের ১৫ জানুয়ারি চার্জ গঠন করা হয়। এ পর্যন্ত মামলায় ৩৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। চার্জশিটের ১৫নং সাক্ষী ডা. মো. আসিবুল আহসান চৌধুরীকে ৪ আগস্ট ও ২৭ অক্টোবর সাক্ষ্য দেওয়ার নির্দেশ পাঠানো হলেও তিনি আদালতে হাজির হননি। শুনানির সময় বিষয়টি নজরে এলে সিজেএম তাকে শোকজ করেন।

আদেশে আদালত উল্লেখ করেন, মামলাটি দীর্ঘদিন বিচারাধীন থাকায় বিচারপ্রার্থীরা হয়রানির শিকার হচ্ছেন, রাষ্ট্রের ব্যয় বাড়ছে এবং ন্যায়বিচার বিলম্বিত হচ্ছে। রাষ্ট্রপক্ষের সাক্ষ্য উপস্থাপনে গাফিলতির কারণে মামলাটি ৭ বছরেও নিষ্পত্তি করা সম্ভব হয়নি। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নিশ্চিত করেন যে ডা. আসিবুল বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। নির্ধারিত দুই তারিখে অজামিনযোগ্য পরোয়ানা ও আদেশ পাঠানো হলেও তিনি আদালতে হাজির হননি।

এই পরিস্থিতিতে ফৌজদারি কার্যবিধির ৪৮৫ (এ) ধারা অনুযায়ী কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না এবং কেন সাক্ষ্য না দেওয়া পর্যন্ত তার বেতন বন্ধের নির্দেশ জেলা হিসাব রক্ষণ কর্মকর্তাকে দেওয়া হবে না—তা পরবর্তী তারিখে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০