বাদশাহ মিয়া, মুকসুদপুর প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৬, ২:০২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪০৫ জন

জাতিকে দেওয়া আমাদের কথা আমরা রেখেছি, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

৪৫৫

গোপালগঞ্জের মুকসুদপুরে পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেন, ৫ তারিখের পূর্বে সবচেয়ে দুঃখ কষ্ট পাওয়ার দলটির নাম বাংলাদেশ জামায়াতে ইসলাম, ৫ তারিখ রাতে আমরা ঘোষণা করেছি, অতীতে আমাদের সাথে যে যেই আচরণ করেছে, আমরা তাদেরকে দলের পক্ষ থেকে ক্ষমা করে দিলাম। আমরা জাতিকে কথা দিয়ছিলাম আমরা চাঁদাবাজি করবো না, মামলাবাজি করবো না। জাতিকে দেওয়া আমাদের কথা আমরা রেখেছি।

তিনি আরও বলেন, হা মানে আজাদী এবং না মানে গোলামী। ১২ তারিখ আমরা প্রথম ভোট হা’তে দিবো, দ্বিতীয় ভোট দাঁড়িপাল্লায় দিবো ইনশাআল্লাহ। ১১ দলের পক্ষ থেকে যে প্রতিক দেওয়া হয়েছে ঐটা আমাদের সকলের প্রতিক, ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিক। এই প্রতিকের পক্ষে আপনারা সকলে থাকবেন ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লা ইনসাফের প্রতিক, ভালোবাসার প্রতিক। আপনারা যদি আমাদের উপর আস্থা রাখেন, ইনশাআল্লাহ আমরা আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে নয়টায় মুকসুদপুর কলেজ মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা আবদুল হামীদ, গোপালগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক রেজাউল করিম, নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আবদুল ওহাব মোল্লা, সেক্রেটারি আল মাসুদ খান, উপজেলা জামায়াতে আমীর ইমরান হোসেন সরদার, উপজেলা নায়েবে আমীর ক্বারী আঃ আজিজ সহ উপজেলা জামায়াতে ইসলামী ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

সন্ধ্যা থেকেই মুকসুদপুর কলেজ মোড় বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এ পথসভাকে ঘিরে জেলার বিভিন্ন ইউনিট থেকে জামায়াতের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হন।
স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।

এদিকে, জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে বাস স্ট্যান্ড মোড় এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, এপিবিএন সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০