নিজস্ব প্রতিবেদক
১৪ জানুয়ারি ২০২৬, ১০:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭২ জন

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক হলেন নুর তানিম

৩৩৩

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সিলেটের জকিগঞ্জ উপজেলার নুর উদ্দিন তাপাদার তানিম।

সোমবার (১২ জানুয়ারি) সংগঠনের সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক আগামী এক বছরের জন্য কেন্দ্রীয় কমিটি অনুমোদন করেন। নুর উদ্দিন তাপাদার তানিম জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামের বাসিন্দা। তিনি মরহুম জালাল উদ্দিন তাপাদারের পুত্র। সংগঠনের কার্যক্রমে সক্রিয় ভূমিকার মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে নেতৃত্বের পরিচয় দিয়ে আসছেন।

এর আগে তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিলেট মহানগর শাখার প্রতিষ্ঠাকালীন রাজনৈতিক শিক্ষা ও পাঠচক্র সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে একই শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। শিক্ষাজীবনে তানিম বর্তমানে পর্তুগালের ইউনিভার্সিটি অব লিসবনে অধ্যয়নরত।

দেশ ও বিদেশে শিক্ষার্থীদের অধিকার রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক কর্মকাণ্ডে তিনি নিয়মিতভাবে সম্পৃক্ত রয়েছেন। কেন্দ্রীয় কমিটিতে তাঁর অন্তর্ভুক্তিতে জকিগঞ্জসহ সিলেট অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

স্থানীয় নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা আশাবাদ ব্যক্ত করেছেন—তাঁর নেতৃত্ব ও আন্তর্জাতিক অভিজ্ঞতা সংগঠনের বৈশ্বিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং শিক্ষার্থীদের অধিকার আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুম থেকে উঠে দেখলেন সূর্য উঠে গেছে, ফজরের নামাজ পড়বেন কীভাবে?

১

ইরাকে তেল চোরাচালানে শতকোটি ডলারের অভিযোগ

২

বাগেরহাট জেলা যুবদলের নতুন কমিটি, সভাপতি সূজন সম্পাদক সোহাগ

৩

গুলি-ক্ষেপণাস্ত্র ছাড়াই ৫১ ড্রোন নিষ্ক্রিয় করল তুরস্ক

৪

ভিসিকে অবরুদ্ধ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

৫

দুই মাসেও হয়নি নোবিপ্রবির আবাসিক হলে সিট বরাদ্দ, ক্ষোভ শিক্ষার্থীদের

৬

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগের উদ্যোগ সরকারের

৭

রাতেই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ

৮

জাতীয় স্বার্থে গার্মেন্টসের নোটিশ বাদ না দেওয়ার আহ্বান শফিকুর রহমানের

৯

প্রধানমন্ত্রীকে জানানো ছাড়া কাজ হয় না, বললেন মনিরুল হক

১০

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম, আসছে নতুন নিয়ম

১১

ইরানের হামলার পেছনে রাশিয়ার স্যাটেলাইট গোয়েন্দা তথ্য?

১২

পঞ্চগড়ে কাজীদের কলমবিরতি, বন্ধ বিয়ে নিবন্ধন

১৩

ইউরোপীয় বাধা পেরোতে পারছে না ব্রাজিল, বাড়ছে হতাশা

১৪

‘বেঁচে ফিরব কি না জানি না’, চিঠিতে ইমরান

১৫

ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ভ্যাট অব্যাহতির প্রস্তাব অর্থমন্ত্রীর

১৬

ভেড়ামারায় ব্রিধান ১০৩ জাতের ‘ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত

১৭

নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের

১৮

রাবির ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা প্রকাশ, কোন শাখায় কত জিপিএ লাগবে?

১৯

বেরোবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে দরজা আটকে দুই কর্মচারীকে মারধরের অভিযোগ, গুরুতর অবস্থায় হাসপাতালে একজন

২০