মোঃ আসাদুল্লাহ সনি, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১৪ জন

চীন-এর উদ্দেশে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের ফল রপ্তানিকারক দল

২৬৩

বাংলাদেশের ফল বাণিজ্য সম্প্রসারণ ও আন্তর্জাতিক বাজারে ‘ম্যাঙ্গো ক্যাপিটাল’-এর উপস্থিতি নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল আজ চীনের কুনমিং-এর উদ্দেশে রওনা দিয়েছে।

আগামীকাল (৫ ডিসেম্বর) থেকে শুরু হতে যাওয়া “২০২৫ মেকং-ল্যানচাং ফ্রুটস ফেস্টিভাল”-এ তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এই প্রতিনিধিদলে নেতৃত্ব দিচ্ছেন দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সহ-সভাপতি মোঃ আখতারুল ইসলাম রিমন। তাঁর সঙ্গে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ফল প্রক্রিয়াজাতকরণ শিল্পের আরও চার শীর্ষ উদ্যোক্তা: তারা হলেন, মোঃ ইসমাইল খান শামীম, স্বত্ত্বাধিকারী, নবাবী ম্যাংগো মোঃ আব্দুল আওয়াল, প্রোপাইটর, আওয়াল এন্টারপ্রাইজ, আব্দুল ওয়াশি মুহাম্মদ, প্রোপাইটর, এক্সো ফুট, মোঃ আতিকুল ইসলাম, প্রোঃ ফজলি। রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB)-এর তত্ত্বাবধানে এই দলটি মেলায় বাংলাদেশের বিভিন্ন ধরনের আম ও উচ্চমানের প্রক্রিয়াজাত ফল (যেমন: শুষ্ক আম, আমসত্ত্ব, বিভিন্ন ফলের চিপস ইত্যাদি) প্রদর্শন করবে।

চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ জানান তিনি আশা করছেন, এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় ফল উৎপাদনকারী ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলো নতুন আন্তর্জাতিক ক্রেতাদের সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে পারবে, যা ভবিষ্যতে বাংলাদেশের ফল রপ্তানিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোদির সফরের পর ঋণের বোঝায় জর্জরিত অযোধ্যার পরিবার

১

পছন্দের গাড়ি না পেয়ে বিয়ে ভাঙলেন পুলিশ সদস্য, অপেক্ষায় কনে

২

বাংলাদেশি সন্দেহে হিলিতে পাঁচজনের বাড়িঘর গুঁড়িয়ে দিল ভারত

৩

মোরগকে বাঁচাতে ব্রেক, মামলা করে উল্টো ১৫ লাখ টাকা জরিমানা!

৪

স্বর্ণ কম কিনতে বলেছিলাম, তাই দাম কমেছে: মোদি

৫

এআই দিয়ে নকল ঠেকাতে বিতর্ক, পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

৬

মক্কা লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ, নীরব হুথিরা

৭

নিত্যপণ্যের বাজারে অনিয়ম ধরতে ৪৮ দলের অভিযান, জরিমানা ১০ লাখের বেশি

৮

২০০ সিসির নতুন পালসার আরএস ২০০ আনল বাজাজ, দাম কত?

৯

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চায় ইরান

১০

স্মার্টকার্ড বাড়িতে পৌঁছানোর উদ্যোগ ইসির, পাবেন যেভাবে ভোটাররা

১১

চিকিৎসকসংকট, পরীক্ষা-নিরীক্ষার অভাব ও অ্যাম্বুলেন্স জটিলতা: বেহাল মাভাবিপ্রবি মেডিকেল সেন্টার

১২

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় ভয়াবহ আগুন, নিখোঁজ ৩৯

১৩

Application ID দিয়ে ই-পাসপোর্টের স্ট্যাটাস চেক করবেন যেভাবে

১৪

গাড়ির টায়ারে কালো রং ব্যবহার করা হয় কেন?

১৫

সৌদি আরবে হুতিদের ড্রোন ভূপাতিত

১৬

অপরাজিতা সিম নিতে কত টাকা লাগে, প্রথম রিচার্জে মিলবে কী কী বোনাস?

১৭

কংগ্রেসের প্রশ্নে হোয়াইট হাউসের অনুমতি চান ট্রাম্প

১৮

৭৫০ সিসির নতুন বাইক আনল Royal Enfield, কী থাকছে এতে?

১৯

২০২৭ সালে আসছে হোন্ডার বড় হাইব্রিড এসইউভি, থাকছে তিন সারির আসন

২০