Alokito Janapad ডেস্ক
১৬ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

২৫

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চলছে নজরদারি। এছাড়া, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)।

সোমবার (১৬ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য মোতায়েন করা সদস্যদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক সদস্যের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। এছাড়া ড্রোন ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের সরাসরি ভিডিও ধারণ ও পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে বাহিনীটি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন। এ সময় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন তারা।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা আরও জানান, দায়িত্ব পালনের ক্ষেত্রে সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা, সংযম ও ধৈর্য বজায় রাখার নির্দেশনা রয়েছে। একইসঙ্গে সাধারণ মানুষের চলাচল ও দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি প্রস্তুত রয়েছে।

এদিকে রোববার গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়। এই জেলায় নতুন জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে দায়িত্ব দিয়েছে সরকার।

এছাড়া গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকেও বদলি করা হয়েছে। তাকে ফেনীর এসপি হিসেবে বদলি করা হয়েছে। আর ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি করা হয়েছে।

একইসঙ্গে জেলার তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তারা হলেন টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ ও কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান। তাদের কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের আজকের অধিবেশনে যেসব বিষয়ে আলোচনা হবে

১

দিনদুপুরে সাংবাদিকের বাসায় হানা, উধাও ৮ ভরি স্বর্ণ!

২

ডিসি-এসপির পর গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

৩

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৪

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির নতুন কমিটি ঘোষণা

৫

ইয়ামালের ক্যারিয়ারে প্রথম, স্পেনের জার্সিতে থামল অপরাজেয় যাত্রা

৬

বিয়ের কথা শুনলেই ভয় পান পুরুষরা, পেছনে যে ৫ কারণ

৭

ব্যাংক লোনে কেনা গাড়ি বিক্রি করবেন? মালিকানা পরিবর্তনের আগে লাগবে যেসব ছাড়পত্র

৮

এআই দিয়ে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, প্রায় পূর্ণ নম্বর পেয়ে ধরা

৯

শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, উত্তাল গাজীপুর

১০

আজ আন্তর্জাতিক সহনশীলতা দিবস

১১

জমি রেজিস্ট্রি খরচ কত? সর্বশেষ ফি, ট্যাক্স ও হিসাব জানুন

১২

আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরের নিম্নচাপ

১৩

সঞ্চয়পত্রের মুনাফায় করের নতুন নিয়ম

১৪

নতুন পে স্কেলে সশস্ত্র বাহিনীর বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশ

১৫

অপ্রয়োজনীয় হর্ন, আতশবাজি ও নির্মাণকাজের শব্দ নিয়ন্ত্রণে অভিযানের নির্দেশ হাইকোর্টের

১৬

ফুলবাড়ীতে পবিত্র আল-কোরআন অবমাননার অভিযোগ, অপরাধীদের শনাক্তে তদন্ত জোরদারের দাবি

১৭

আজ কেমন থাকবে আবহাওয়া, যা বলছে অধিদপ্তর

১৮

অলিম্পিকের ক্রিকেটে বড় দায়িত্ব পেল বাংলাদেশ, থাকছে যুক্তরাষ্ট্রও

১৯

বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ৬ ড্রোনের দাবি ইরানের

২০