Alokito Janapad ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬, ৯:১৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

গাড়িতে হাইড্রোলিক হর্ন, হুটার ও বিকন লাইট নিয়ে ডিএমপির কঠোর নির্দেশনা

২৫

রাজধানীতে যানবাহনে অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন, হুটার ও বিকন লাইট ব্যবহারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ১ ডিসেম্বরের মধ্যে এসব সরঞ্জাম নিজ নিজ যানবাহন থেকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর কোনো গাড়িতে এসব সরঞ্জাম পাওয়া গেলে সংশ্লিষ্ট মালিক ও চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন যানবাহনে অনুমোদন ছাড়াই হাইড্রোলিক হর্ন, হুটার ও বিকন লাইট ব্যবহার করা হচ্ছে। এসব সরঞ্জামের অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে নগরীতে শব্দদূষণ বাড়ছে। পাশাপাশি স্বাভাবিক ট্রাফিক ব্যবস্থাপনায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

এতে আরও বলা হয়, এসব সরঞ্জাম থেকে সৃষ্ট বিকট শব্দের কারণে নগরবাসীকে নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে।

এ পরিস্থিতিতে জনস্বার্থে আগামী ১ ডিসেম্বরের মধ্যে নিজ নিজ যানবাহন থেকে অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন, হুটার ও বিকন লাইট অপসারণ করতে মালিক ও চালকদের নির্দেশ দিয়েছে ডিএমপি।

গণবিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর কোনো যানবাহনে এসব সরঞ্জাম পাওয়া গেলে কিংবা ব্যবহার করতে দেখা গেলে সংশ্লিষ্ট মালিক ও চালকদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপির এ নির্দেশনার ফলে রাজধানীর যানবাহনে অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন, হুটার ও বিকন লাইট ব্যবহারের বিষয়ে মালিক ও চালকদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১৮ থেকে ২৪ হাজার টাকা করার প্রস্তাব সিপিডির

১

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

২

ষষ্ঠ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে নতুন সুযোগ দিল শিক্ষা বোর্ড

৩

টানা সাত টেস্ট ও কাউন্টি ক্রিকেট, চোটের শঙ্কায় হাসান মাহমুদ

৪

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে আসছে এআই ও আধুনিক প্রযুক্তির পাঠ

৫

ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে মানতে হবে নতুন নিয়ম

৬

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গাড়িতে আগুন

৭

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের গুরুত্বপূর্ণ আদেশ

৮

এনআইডি সেবায় হয়রানি ও দুর্নীতি বন্ধে কঠোর অবস্থানে ইসি

৯

ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা, ব্যাপক ভাঙচুর

১০

বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

১১

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, ৩৯ কারখানা বন্ধ

১২

এবার মেঘনা আলমকে দুদকের তলব

১৩

২১ প্রকল্প নিয়ে আজ একনেকের বৈঠক

১৪

রোহিঙ্গা শিশুদের শিক্ষা নিয়ে উদ্বেগ, পাশে দাঁড়ানোর আহ্বান এইচআরডব্লিউর

১৫

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, ভরি কত?

১৬

বিশ্ববিদ্যালয়গুলো যেন ডিগ্রি বিক্রি না করে, ইউল্যাব উপাচার্যের সতর্কবার্তা

১৭

মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট

১৮

আজ বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকা

১৯

কম সময়ে তৈরি স্বাস্থ্যকর সালাদ, স্বাদে-গুণে ভরপুর কাবলি ছোলা

২০