অনলাইন ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৫, ৯:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪৪ জন

খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হচ্ছে: প্রধান উপদেষ্টা

৩০৭

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে তাঁর পরিবারের ইচ্ছাকে সম্মান জানিয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। দেশে চিকিৎসার পাশাপাশি প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থাসহ সব বিষয়ই বিবেচনায় রাখা হয়েছে।

মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার অসুস্থতাকে সবার জন্য উদ্বেগের বিষয় উল্লেখ করে প্রফেসর ইউনূস বলেন, “আপনারা জানেন, জাতীয় নেত্রী, দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক রাজনীতির অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি আমাদের সকলের জন্যই উদ্বেগের।”

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আসছে। তিনি বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি তাঁর অবিচল অঙ্গীকার, দেশের উন্নয়নে তাঁর অবদান এবং তাঁর প্রতি জনগণের শ্রদ্ধা ও আবেগ বিবেচনায় নিয়ে সরকার ইতোমধ্যেই তাঁকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ইনিংসেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিল দক্ষিণ আফ্রিকা

১

স্ত্রী-সন্তান রেখে কলেজছাত্রীর সঙ্গে হাসপাতালে রাত কাটালেন কারারক্ষী

২

প্রাণিসম্পদ অধিদপ্তরে অষ্টম শ্রেণি পাসেই সরকারি চাকরি, আবেদন চলছে

৩

নতুন Honda CB500 ৫০১ সিসির ইঞ্জিন, তিন ভেরিয়েন্টে দাম শুরু দাম ২ লাখ ৭৫ হাজার

৪

চীনের মহাকাশ অভিযানে নতুন ইতিহাস, সঙ্গী হচ্ছেন পাকিস্তানি নভোচারী

৫

বাংলাদেশে নতুন Suzuki Dzire আনল উত্তরা মোটরস থাকছে ৬ এয়ারব্যাগ

৬

পুরনো সিমে কি 5G ইন্টারনেট চালানো সম্ভব? নতুন সিম লাগবে কি না জেনে নিন

৭

বৃত্তির সুযোগসহ ইউরোপে মাস্টার্স, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

৮

মাত্র ১৫০ টাকায় ৩০ দিনের আনলিমিটেড ইন্টারনেট,গ্রামে পৌঁছে যাচ্ছে স্বাধীন WiFi সেবা

৯

চীনে সম্পূর্ণ বিনা মূল্যে মাস্টার্সের সুযোগ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

১০

বাজার থেকে বিদায় টিভিএস জুপিটার স্পেশাল এডিশন, কেন বন্ধ হলো?

১১

দক্ষিণ কোরিয়ার আকাশসীমার কাছে রুশ যুদ্ধবিমান, উত্তেজনার মধ্যে নতুন ঘটনা

১২

একই খরচে আরও দ্রুত ইন্টারনেট: বিটিসিএলের নতুন অফার ঘোষণা

১৩

এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে ঝুঁকি, খরা-জলোচ্ছ্বাসে বিপর্যয়ের শঙ্কা

১৪

বিসিএসের আদলে শিক্ষক নিয়োগ পরীক্ষা, বড় পরিবর্তনের পরিকল্পনা সরকারের

১৫

মাছ খেলেও শরীরে ঢুকতে পারে ফিতাকৃমি, বাঁচবেন যেভাবে

১৬

ঘরে বসে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করবেন যেভাবে, মোবাইলেই দেখুন

১৭

ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা

১৮

এনআইডি নিয়ে দালালের কাছে নয়, সরাসরি যোগাযোগ করুন এই সরকারি নম্বরে

১৯

সৌদি আরবের রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ

২০