অনলাইন ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬৩ জন

খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ার হাসপাতালে চীনা বিশেষজ্ঞ দলের উপস্থিতি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি : সংগৃহীত
২০১

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় চার সদস্যের চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল বুধবার (৩ ডিসেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন।

এর আগে সকালে যুক্তরাজ্য থেকে চিকিৎসা সহায়তায় যোগ দিতে বিশেষজ্ঞ দলের প্রধান ডা. রিচার্ড বিলি এভারকেয়ারে পৌঁছান। বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এবং চলমান চিকিৎসা ব্যবস্থার আরও গভীর মূল্যায়নের জন্য অতিরিক্ত বিশেষজ্ঞ মতামত প্রয়োজন বলে হাসপাতালের মেডিকেল বোর্ড জানিয়েছে। সে কারণেই যুক্তরাজ্য ও চীন থেকে দুটি বিশেষজ্ঞ দলকে আমন্ত্রণ জানানো হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে খালেদা জিয়ার চিকিৎসায় নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

এদিকে তার স্বাস্থ্যখবর নিতে সন্ধ্যা ৭টার পর এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন এবং দেশবাসীর কাছে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনার আহ্বান জানান। প্রায় আধা ঘণ্টা হাসপাতালে অবস্থানকালে তিনি পরিবারের সদস্য ও দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান।

হাসপাতাল পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০