মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৩০ জন

কয়রা-পাইকগাছার উন্নয়নের জন্য নিজেকে উৎসর্গ করবো মনিরুল হাসান বাপ্পী

৪৭৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা বিএনপি একটি জনসম্পৃক্ত ও জনপ্রিয় রাজনৈতিক দল। এইদেশের সকল সংকটে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজ তারেক রহমান রাষ্ট্র গঠনের পরিকল্পনা ঘোষণার মাধ্যমে দেশের উন্নয়ন, মানুষের জীবনমান উন্নয়ন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকে কার্যকর করতে একমাত্র বিএনপির পতাকা তলে আসার আহবান জানিয়েছেন।

সে লক্ষ্য অর্জনে সকল ভোটারকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশকে সামনে এগিয়ে নিতে সহযোগিতা করতে হবে। উঠান বৈঠকে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী একথা বলেন। ২৮ জানুয়ারী (বুধবার) কয়রা উপজেলার বাগালী ও মহেশ্বরীপুর ইউনিয়নে একাধিক উঠান বৈঠক সহ দিন ব্যাপী ধানের শীষ প্রতিকের গনসংযোগ করেন।

তিনি আরো বলেন, আমাকে একটা বার সুযোগ দিয়ে দেখেন আমি আপনাদের উন্নয়ন করতে পারি কিনা, আমার নিজস্ব কোন চাওয়া পাওয়া নেই। আমার একটায় চাওয়া আপনারা যদি আমাকে ভোটে জয়ী করে সংসদে পাঠান, আর আমি জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার মাধ্যমে কয়রা-পাইকগাছার উন্নয়নের জন্য নিজেকে উৎসর্গ করবো।

তাই আগামী ১২ ফেব্রুয়ারি আপনার গুরুত্বপূর্ণ আমানত ভোট দেশের গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য ধানের শীষ মার্কায় প্রদান করবেন সেই প্রত্যাশা করছি। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, কয়রা উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব ও কয়রা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ নূরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এম এ হাসান, জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান বেল্টু, আবু সাঈদ বিশ্বাস, উপজেলা কৃষকদলের আহবায়ক এস এম গোলাম রসুল, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি এস এম আব্দুর রহিম, রফিকুল ইসলাম, আব্দুস সোবহান গাজী, আব্দুল গফফার, উপজেলা যুবদল সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ, এ্যাড. নজরুল ইসলাম, বেল্লাল হোসেন, সাইফুজ্জামান, হাবিবুর রহমান, রফিকুল ইসলাম, নাজমুল হুদা, মেহেদী হাসান, আরিফ বিল্লাহ সবুজ, মাহমুদুল হাসান, মহসিন রেজা, প্রভাষক মন্জুর মোর্শেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, কপোতক্ষ কলেজের আহবায়ক মামুন হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করায় সমমনা জোটের অভিনন্দন

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১২, বিপুল মাদক উদ্ধার

করাচিতে স্বাধীনতা দিবসের গুলিবর্ষণে নিহত ১, আহত ৯৪

গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত

১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস, এফওসিতে আলোচনা

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

১০

শাহবাগে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি

১১

মাদারীপুরের রাজৈরে এসএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

১২

সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের

১৩

টানা ৪ দিনের ছুটির সুযোগ, কারা পাবেন আর কারা থাকছেন বাইরে

১৪

ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১৫

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের দৌড়ে মির্জা ফখরুল

১৬

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

১৭

র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

১৮

গ্যাসের মজুত ২০৩১ সালের মধ্যে শেষ হওয়ার আশঙ্কা: সিপিডি

১৯

আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: আইনমন্ত্রী

২০