সুজন মজুমদার, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৯ জন

কেন্দ্রীয় নির্বাহী সদস্যের বিরুদ্ধে মিথ্যা সংবাদ, ক্ষুব্ধ জনতা

১২২

বাগেরহাটের রামপালে “আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য” শেখ মোঃ তাহিদুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশনে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ওই সংবাদটি দৃষ্টিগোচর হলে তাহিদুল ইসলাম প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

জানা যায়, গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখ দৈনিক মানব বার্তা পত্রিকায় “চুয়াডাঙ্গার প্রতারক তহিদুল ইসলাম বাগেরহাট জেলা রামপাল উপজেলার বিএনপির ছত্রছায়ায়।” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ তাহিদুল ইসলাম। এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।

আমি এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। দৈনিক মানব বার্তা পত্রিকায় আমাকে ঘিরে মিথ্যা ও যড়যন্ত্রমূলক নিউজে উল্লেখ করা হয়েছে, বাগেরহাট জেলার রামপাল উপজেলার ভাগাজারের মোঃ তৌহিদুল ইসলাম পিতা নূর ইসলাম পোস্ট সুন্দরবন বসবাস করে। আমার বিরুদ্ধে একাধিক সিআর মামলা রয়েছে, আমি বিভিন্ন প্লোলভোন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছি এবং একাধিক বিবাহও করেছি যা আদৌ সত্য নয়।

এছাড়াও ওই নিউজে উল্লেখ করা হয়েছে, বিগত সময় আওয়ামী লীগের সাথে আমার দলীয় পরিচয় রয়েছে। বর্তমানে বিএনপির নাম ভাঙিয়ে চলছি বলেও ওই নিউজে উল্লেখ করা হয়েছে। প্রকৃত অর্থে আমি ছোটবেলা থেকেই বিএনপির আদর্শে বিশ্বাসী হয়ে বিএনপি করি। আমি দল পরিবর্তন করবো বা নাম ভাঙিয়ে চলছি এটা মোটেও সত্য নয়। প্রকৃত ঘটনা হচ্ছে, যে আমি বিভিন্ন সময় আমার ব্যবসায়ী কাজের সুবাদে দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়া লাগে।

সেখানকার সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতা, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে যোগাযোগ ও সখ্যতা গড়ে ওঠে। আমি দীর্ঘদিন যাবত দক্ষতা ও সুনামের সাথে রাজনীতি করে আসছি। আমি কখনোই কাউকে বিভ্রান্ত বা কারো কাছ থেকে টাকা হাতিয়ে নেইনি। একটি সুনামধন্য পত্রিকায় আমার বিরুদ্ধে কুৎসা ছড়িয়ে এমন মনগড়া ও কাল্পনিক সংবাদ পরিবেশন করেছে যা মোটেও কাম্য নয়।

আমি এতে সামাজিক, মানষিক ও শারিরীকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। মূলত একটি কুচক্রী মহল প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এহেন কর্মকাণ্ডে লিপ্ত। আমি মনে করি একটি দায়িত্ববান পত্রিকা হিসাবে বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করে সংবাদ পরিবেশন করা সমুচিত ছিলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০