Alokito Janapad ডেস্ক
২১ নভেম্বর ২০২৬, ৩:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৮ জন

কৃষি গুচ্ছে ভর্তিতে বড় পরিবর্তন, আবেদন করতে পারবেন আরও শিক্ষার্থী

৮৮

২০২৬-২৭ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনা হয়েছে। এবার ভর্তির আবেদনে জিপিএর শর্ত শিথিল করার পাশাপাশি চতুর্থ বিষয়ের নম্বর যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোতে মোট আসন বেড়েছে ৯৪টি। ফলে আগের বছরের তুলনায় আরও বেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।

গত বৃহস্পতিবার প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনলাইনে আবেদন শুরু হবে ২৫ নভেম্বর থেকে, যা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

এবারের ভর্তি প্রক্রিয়ায় সেকেন্ডটাইমার এবং পুনর্নিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। তবে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না।

কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে গত শিক্ষাবর্ষে মোট আসন ছিল ৩ হাজার ৭০১টি। এবার তা বাড়িয়ে ৩ হাজার ৭৯৫টি করা হয়েছে। অর্থাৎ এক শিক্ষাবর্ষের ব্যবধানে আসন বেড়েছে ৯৪টি।

বিশ্ববিদ্যালয়ভিত্তিক আসন বৃদ্ধির হিসাবে সবচেয়ে এগিয়ে রয়েছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটিতে ৬০টি আসন বাড়িয়ে মোট আসনসংখ্যা করা হয়েছে ১ হাজার ৬৬টি। দ্বিতীয় অবস্থানে রয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সেখানে ২১টি আসন বেড়ে মোট আসন দাঁড়িয়েছে ৪৭৩টিতে।

এ ছাড়া হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯টি আসন বেড়ে হয়েছে ৯৯টি। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪টি আসন বাড়িয়ে মোট আসন করা হয়েছে ৮৬টি।

অন্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি আসন নির্ধারণ করা হয়েছে।

ভর্তির আবেদনে জিপিএর শর্ত শিথিল

এবারের ভর্তি বিজ্ঞপ্তিতে আবেদনের যোগ্যতার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। আগের শিক্ষাবর্ষে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় বাদ দিয়ে ন্যূনতম জিপিএ-৪ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ-৮.৫ থাকতে হতো।

নতুন নিয়মে চতুর্থ বিষয়সহ এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪ থাকতে হবে। পাশাপাশি দুই পরীক্ষায় মোট জিপিএ কমিয়ে ৮ করা হয়েছে। ফলে আগের তুলনায় কম জিপিএ পাওয়া যোগ্য শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ তৈরি হয়েছে।

ফলাফল প্রস্তুতিতে যুক্ত হবে চতুর্থ বিষয়ের নম্বর

ভর্তি পরীক্ষার ফলাফল প্রস্তুতিতেও পরিবর্তন আনা হয়েছে। আগে ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় বাদ দিয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ২৫ নম্বর করে যোগ করা হতো। সব মিলিয়ে ১৫০ নম্বরের ভিত্তিতে ফলাফল তৈরি করা হতো।

এবার চতুর্থ বিষয়সহ প্রাপ্ত নম্বর ফলাফল প্রস্তুতিতে যুক্ত করা হবে। ফলে শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার চতুর্থ বিষয়ের ফলও ভর্তি মূল্যায়নে বিবেচিত হবে।

নতুন ভর্তি বিজ্ঞপ্তিতে আবেদনযোগ্যতা, পরীক্ষার তারিখ, আসনসংখ্যা এবং ফলাফল প্রস্তুতির নিয়মে পরিবর্তন আনা হয়েছে। তাই আবেদন করার আগে শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তির শর্তগুলো ভালোভাবে দেখে নেওয়া জরুরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্মার্টকার্ড বাড়িতে পৌঁছানোর উদ্যোগ ইসির, পাবেন যেভাবে ভোটাররা

১

চিকিৎসকসংকট, পরীক্ষা-নিরীক্ষার অভাব ও অ্যাম্বুলেন্স জটিলতা: বেহাল মাভাবিপ্রবি মেডিকেল সেন্টার

২

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় ভয়াবহ আগুন, নিখোঁজ ৩৯

৩

Application ID দিয়ে ই-পাসপোর্টের স্ট্যাটাস চেক করবেন যেভাবে

৪

গাড়ির টায়ারে কালো রং ব্যবহার করা হয় কেন?

৫

সৌদি আরবে হুতিদের ড্রোন ভূপাতিত

৬

অপরাজিতা সিম নিতে কত টাকা লাগে, প্রথম রিচার্জে মিলবে কী কী বোনাস?

৭

কংগ্রেসের প্রশ্নে হোয়াইট হাউসের অনুমতি চান ট্রাম্প

৮

৭৫০ সিসির নতুন বাইক আনল Royal Enfield, কী থাকছে এতে?

৯

২০২৭ সালে আসছে হোন্ডার বড় হাইব্রিড এসইউভি, থাকছে তিন সারির আসন

১০

মৃত্যুর ২২৭ বছর পর নিলামে ৪ হাজার ডলারে বিক্রি হলো জর্জ ওয়াশিংটনের চুল

১১

মন্দির থেকে ফেরার পথে একই পরিবারের ৯ জনের মৃত্যু

১২

তিন গতিদানবের অপেক্ষায় বাংলাদেশ, কঠিন পরীক্ষার মুখে ব্যাটাররা

১৩

বন্ধ হতে পারে ১২ বছরের টিভিএসের ১১০ সিসির জনপ্রিয় বাইক যাত্রা

১৪

লেবাননের সার্বভৌমত্বে যুক্তরাষ্ট্রের সমর্থন

১৫

২০৩১ বিশ্বকাপের সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম ইকবাল

১৬

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২

১৭

বাড়ল ইঞ্জিনের শক্তি, নতুন ফিচারে Bajaj Pulsar RS200

১৮

মিষ্টির কারখানায় আগুন, নিহত ৩

১৯

নিয়ম না মেনে অ্যান্টিবায়োটিক খেলে শরীরের যেসব ক্ষতি হয়

২০