মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪৭ জন

ঔষধ কোম্পানি প্রতিনিধিদের দৌরাত্ম্যে রোগীরা দুর্ভোগে

৩১১

খুলনা জেলার কয়রা উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে প্রতিদিনই দেখা যাচ্ছে বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিদের (মেডিকেল রিপ্রেজেন্টেটিভ) ভিড়। সকাল থেকে দুপুর পর্যন্ত তারা চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে হাসপাতাল চত্বরে অবস্থান করছেন বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা গেছে, রোগী ও তাদের স্বজনদের তুলনায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের উপস্থিতি বেশি থাকায় হাসপাতালের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। এতে করে চিকিৎসা নিতে আসা রোগীদের চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে এবং অনেক ক্ষেত্রে চিকিৎসা সেবা পেতেও বিলম্ব হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
একাধিক রোগী ও স্বজন জানান, সরকারি হাসপাতাল হওয়া সত্ত্বেও প্রতিদিন এ ধরনের ভিড় অনাকাঙ্ক্ষিত। এতে হাসপাতালের শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয় সচেতন মহলের মতে, দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে চিকিৎসা সেবার মান আরও ক্ষতিগ্রস্ত হবে।
এ বিষয়ে ৫০ শয্যা কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল করিম ছুটিতে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এলাকাবাসীর দাবি, হাসপাতাল চত্বরে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের অবাধ বিচরণ বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ এবং সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা জরুরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০